You are viewing a single comment's thread from:

RE: মধুর মাসের আগমন (জ্যৈষ্ঠ মাস)।

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া জৈষ্ঠ্য মাস কে বলা হয় মধুর মাস এই মাসে আম কাঁঠাল জাম সহ বাংলাদেশের প্রায় সব রকমের ফল পাওয়া যায়। সেই সাথে অসহ্য গরম সহ্য করতে হয়। সবথেকে এই মাসে বেশি গরম থাকে। আপনি খুব সুন্দর ভাবে জৈষ্ঠ্য মাসের বিভিন্ন দিক আলোচনা করেছেন বিশেষ করে ফসলের মাঠ গুলো নদী-নালা পুকুর গুলো শুকিয়ে যায়। খা খা করে ফসলের মাঠ। আর আমাদের এই দিকে আমরা ছোট বেলায় বলতাম সামান্য বৃষ্টিতে কেউ যদি পিছলে যেত আমরা বলতাম খেক শেয়ালের বিয়ে হবে । রোদ উঠবে । আপনার পোস্টটি পড়ে ছেলেবেলার অনেক কিছুই মনে পড়লে ভাইয়া ।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63986.79
ETH 1856.21
USDT 1.00
SBD 0.39