You are viewing a single comment's thread from:

RE: ঝটপট স্বাদের মুরগির রেজালা || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ4 years ago

আচ্ছা তাহলে আপনি পুরান ঢাকায় থাকেন। অথচ বুখারীতে খাওয়ার কথা কত ছিল একবারও যেতে বললেন না। তাছাড়া পুরান ঢাকার হাজী বিরিয়ানী তো আছে। এতদিন ধরে আমাকে ফাঁকি দিয়ে গেলেন। যাইহোক বাস্তবতার কাছে আমরা সবাই পরাজিত। শহরে থাকতে থাকতে আমরা সত্যি অভিনয় করা শিখে গেছি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম অভিনয় করি আমরা। দেখে বোঝার উপায় নেই আমরা কেমন আছি কি করে চলছি। বুকের ভিতর চাপা কষ্ট থাকলেও মুখে হাসি থাকবেই এটাতো বর্তমান বাস্তবতা। পুরান ঢাকায় বেশ কয়েকবার যাওয়া হয়েছে সত্যি বলতে আমার এতটাও বাজে লেগেছে পরিবেশটা কিন্তু হয়তোবা ওখানে থাকতে থাকতে আমিও অভ্যস্ত হয়ে যেতাম।

যাইহোক এত সুন্দর মুরগির মাংসের রেজালা তৈরি করা মানে কি? একা একা খাবেন এইজন্য? অনেক সুন্দর করে মুরগির রেজালা তৈরি করছেন ভাইয়া. মুরগির মাংসের রেজালা আমার খুব ভালো লাগে। এমন একটি লোভনীয় খাবার কেউ একা একা খায়? যাইহোক খুব সুন্দর ভাবে মুরগির মাংসের রেজালা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37