You are viewing a single comment's thread from:

RE: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান "ইত্যাদি "।

in আমার বাংলা ব্লগ4 years ago

ইত্যাদি আমার ফেভারিট ম্যাগাজিন অনুষ্ঠান গুলোর মধ্যে অন্যতম। আপনি আমার প্রিয় একটি অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। এখন আর তেমন দেখা হয় না কিন্তু একটা সময় ছিল না দেখলে হত না যেভাবেই হোক যেখানে দেখতাম। আগে যখন গ্রামে ছিলাম তখন সাদাকালো টিভিতে ইত্যাদি দেখতাম বাসার সবাই মিলে এমনকি গ্রামের অনেক মানুষ আমাদের বাসাই দেখতে আসতো। ইত্যাদি সবসময় ইতিহাস ঐতিহ্য নিয়ে করা হয় এবং ঐতিহাসিক জায়গাগুলোতেই সাধারণত করা হয়ে থাকে। ইত্যাদির জনপ্রিয় অভিনেতা ছিল নানা নাতনি । এখনো ওনাদের ভীষন কিছু মিস করি। ইত্যাদি বাঙ্গালীদের আবেগ অনুভূতির নাম। এত সুন্দর একটি অনুষ্ঠান সম্পর্কে আপনি আমাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি অনুষ্ঠান সম্পর্কে আমাদের মাঝে আলোচনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38