You are viewing a single comment's thread from:

RE: কিছু কথা কিছু উপলব্ধি◆।।০৭ মে ২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago
দাদা আপনার বিষয়টির দারুন ভাবে উপলব্ধি করতে পারছি ।আমাদের বিপদাপদের সময় সত্যিকারে বন্ধুত্ব চেনা যায় আমরা যখন বিপদে পড়ি তখনই আমাদের আশেপাশে মানুষজনকে আত্মীয়-স্বজনকে উপলব্ধি করতে পারি ।যে তারা কতটা আমাদের পাশে এসে দাঁড়ায় !সুখের সময় সবাই হাত বাড়িয়ে দেয়, সবাই পাশে থাকে কিন্তু দুঃখের সময় কেউ থাকে না। যে শক্ত করে হাত ধরতে পারে সেই তো প্রকৃত বন্ধু। হোক রক্তের বা বাহিরে। একটা বিষয় আপনি খুব ভাল বলেছেন আমাদের জীবনে যেন খুব দ্রুত কঠিন সময় আসে তাতে আমরা আগেভাগে কে বন্ধু কে শত্রু কে শুভাকাঙ্ক্ষী তা জানতে পারি। আমাদের পথ চলার সময় বিশ্বস্ত মানুষ বিশ্বস্ত সঙ্গী খুবই প্রয়োজন যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় ,যার হাত ধরে বন্দুর পথ অতিক্রম করা যায় নির্দ্বিধায়। পরিবারের যার ভালোবাসার অভাব নেই অফুরন্ত ভালোবাসা যেখানে আছে তার বাহিরে তো আর ভালোবাসা খোঁজার প্রয়োজন পড়ে না। তবে আপনি দারুন এক মানুষ খুঁজে পেয়েছেন দেখে আমি ভীষণ আনন্দিত। আমাদের জীবনে এমন মানুষই দরকার যারা আপনার অনুভূতি, আবেগ আপনার মুখ -চোখ দেখলেই বুঝতে পারবে আপনার মনের ভাষা। আপনি যে বিষয়গুলো চাচ্ছেন তা বলার আগেই সে অনুভব করতে পারবে। আমাদের জীবন সঙ্গী হওয়া উচিত আমাদের সব থেকে ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড। যার সাথে ভালো বোঝাপড়া আছে, সহজে যাকে পুরোটাই পড়তে পারা যায় ,যে পজিটিভ চিন্তা ধারার অধিকারী এমন মানুষকে।সত্যিকারে মানুষগুলো আমাদের জীবনে হঠাৎ করে আসে কোন পরিকল্পনা ছাড়াই আছে। সেই মানুষগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছা করে অনন্তকাল যাবত। যেকোনো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস ।বিশ্বাস যেখানে আছে সেখানে নিঃসন্দেহে নির্দ্বিধায় পথ চলা যায়। আমরা প্রতিনিয়ত সুন্দর মনের মানুষের সন্ধানে থাকি কারণ বাহ্যিকতা থেকে অন্তর্নিহিত বিষয়গুলো আমাকে বেশি টানে। সত্যি কথা বলতে এখনকার দিনে সবার সাথে থাকবে তাই এমন মানুষ পাওয়া খুব কঠিন। আর ভালোবাসা বিষয়টি খুব জটিল আপনার মনে ভালোবাসা আছে বা নেই এটি আপনি বলতে না পারলেও অনুভব করতে পারবেন। সারাটাক্ষন আপনার মাঝে সেই মানুষটির ছায়া ছবি আমি দেখতে পাবেন। যাইহোক ভালোবাসার অনুভূতি গুলো আপনি পাচ্ছেন দেখে আমার খুব ভাল লাগছে। জীবনে এমন একটি মানুষের ভীষণ প্রয়োজন। যাকে দেখলে আপনার মনে সুখ অনুভুব হবে। আপুকে আমার প্রথম দিন থেকে ভালো লাগতো ।ওনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছিল। তিনি সাহিত্য অনুরাগী একজন মানুষ। যাই হোক সুন্দর দিন সুন্দর সময় অপেক্ষা করছে। সেই অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62197.56
ETH 1772.49
USDT 1.00
SBD 0.38