You are viewing a single comment's thread from:

RE: দবির মিয়ার ঈদ। ১০% সাইফক্স।

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া দবির মিয়ার গল্প করে খুব খারাপ লাগলো ।আমাদের সমাজের দবির মিয়ার মতো হাজারো চরিত্র রয়েছে যারা তাদের তিন বেলা খাবার জটাতে পারে না। দবির মিয়ার পরিবারের সদস্যরা ঈদ উপলক্ষে তেমন কোনো কিছুই করতে পারে না যেখানে তিনবেলা খাবার খেতে পারে না সেখানে ঈদের আনন্দই কিছুইনা। আসলে ঈদ এখন বড়লোক হয়ে গেছে। এই অসহায় গরীব মানুষের কথা কেউ ভাবেনা। সরকার যে রিলিপ দেয় তার অধিকাংশ সচ্ছল মানুষই পেয়ে থাকে আমার ধারনা মতে। আমাদের সমাজে দবির মিয়ার মতো হাজারো দবির মেয়েদের কথা ছিল অথচ এত কষ্ট সহ্য করে লাইনে দাঁড়িয়ে থেকে পড়ে যাওয়ার পরেও তিনি আশায় ছিলেন যে কিছু পাবেন।কিন্তু না পেয়ে অশ্রুসিক্ত চোখে রিক্ত হাতে ফিরে আসলেন ।এই যে কষ্ট এই যে ব্যথা বোঝার কেউ নেই। তবে সর্বশেষে কিছু হৃদয়বান মানুষ যখন দবির মিয়ার মত মানুষদের কথা ভেবে তাদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে তখন দবির মিয়ার মনে মুখে যে আনন্দের ছাপ প্রকাশ পেয়েছে এই আনন্দ কখনো কোটি টাকা দিয়ে কেনা সম্ভব নয় এই সুখ কখনোই মূল্য দিয়ে মাপা যাবে না। এই ধরনের মানবিক কাজ যারা করেন তাদের আমি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই সবসময়

Sort:  

আমাদের সকলেরই উচিত সাধ্যমত এই ধরনের লোকদের সাহায্যে এগিয়ে আসা। আমরা সবাই ঈদের সময় নতুন জামা কাপড় কেনাকাটায় ব্যস্ত হয়ে যাই। কিন্তু তখন এই দেশের লক্ষ লক্ষ দবির মিয়ারা অনাহারে থাকে। আমাদের উচিত তাদের দিকে সাহায্যের হাত প্রসারিত করা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64787.20
ETH 1870.98
USDT 1.00
SBD 0.38