You are viewing a single comment's thread from:

RE: ছবি || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনার পোস্টটি পড়ে আমাকে কিছুটা খারাপ লেগেছে। আপনার জীবনে কেউ ছিল যে আপনাকে ছেড়ে চলে গেছে। আমাদের সবার জীবনে কেউ না কেউ থাকে সে অনেকটা জায়গা জুড়েই থাকে কিন্তু সেই মানুষটি হয়তোবা সেই জায়গা জুড়ে থাকার যোগ্যই নয় বা কখন ছিল না। আমরা সবাই অতীতকে নিয়ে আঁকড়ে ধরে থাকতে চাই কিন্তু অতীতকে যে ধরতে গিয়েছে তার হাতে কাটা ফুটেছে। অতীতকালে আমাদের জীবনকে সফলতার দিকে ঠেলে দেয় নি যদি না আমরা অতীত থেকে শিক্ষা নিতে না পারি। অতীতকে আমাদের বন্ধু মনে করা উচিত যাতে ঘটে যাওয়া কিছু ঘটনা গুলো থেকে আমরা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়। আপনার জীবনে যে ছিল সে হয়তোবা আপনাকে বোঝানোর বা আপনাকে বোঝার চেষ্টায় করেনি কখনো তাইতো সে স্বার্থপরের মত আপনাকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমি মনে করি এখন আপনি অনেক ভাল আছেন। পৃথিবীতে যুগে যুগে যত ভালো মানুষ আছে তাদের কি বলে সফলতা এমনি এমনি আসিনি এক সাগর পাড়ি দিয়ে তাদের সুখের দেখা মিলেছে। আপনি দারুণভাবে কবিতা ও মনের আবেগ মিশিয়ে পোস্টটি করেছেন যা আমার বেশ ভাল লেগেছে। এত সুন্দর বিরহর সুরে ভালোবাসার আলতো ছোঁয়া দিয়ে লেখার জন্য আপনাকে ধন্যবাদ।

Sort:  
 4 years ago 

আমি অনুপ্রাণিত আপনার সুন্দর সাবলীল মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপু ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.41
ETH 1856.77
USDT 1.00
SBD 0.38