You are viewing a single comment's thread from:

RE: বেথো শাক ভাজি রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
প্রথমেই আমার উৎসুক মন জানতে চাই বেথো শাক কি??? এই শাকের অন্য কোন নাম আছে কি? কারণ বাংলাদেশ-ভারত অঞ্চলভেদে একই জিনিস বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে।

যাইহোক শাক একটি পুষ্টিকর খাবার। আমি সাধারনত শাকসবজি খেতে বেশি পছন্দ করি। আপনার শাক আমার কাছে সম্পূর্ণ নতুন মনে হয়েছে। আপনি যে রেসিপিগুলো আমাদের কাছে উপস্থাপন করেন তার অধিকাংশই আমার কাছে নতুন মনে হয়। মাঝে মাঝে মনে হয় আসলে আমি কি কিছুই জানিনা ?কত কিছু জানার অভাব আছে আমার, দুনিয়াটা কত বিশাল কতকিছুর সম্ভার এই দুনিয়া। আমাদের শিক্ষার পরিধি কত বিশাল কিন্তু আমরা ঘরে বসে থাকি নিজেকে বাহিরে বের করি না। রান্না একটা অতি উত্তম শিল্প। যারা ভাল রান্না তাহলে তাদের আমার খুব ভালো লাগে। সবাই ভাল রান্না পারেনা সবার রান্নার হাত ভালো না যেমন আমার রান্নার হাত মোটেও ভালো না। তাইতো প্রতিনিয়ত আপনাদের থেকে রান্না শিখছি। এত সুন্দর করে রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64763.33
ETH 1875.75
USDT 1.00
SBD 0.38