You are viewing a single comment's thread from:

RE: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ভ্রমণ (প্রথম পর্ব)। ১০% সাইফক্স।

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

প্রথমত যত জার্নি আছে তার মধ্যে ট্রেন জার্নি আমার সবথেকে ভালো লাগে। ট্রেন জার্নি সময় অন্যরকম এক অনুভূতি পাওয়া যায়। অন্য কোনো বিরক্তি আসে না। আসে না কোনো একঘেয়েমি ,পুরোটা সময় জুড়ে প্রকৃতিকে উপভোগ করা যায়। আপনি খুব সুন্দর ভাবে পুরোটা জার্নি আমাদের মাঝে বর্ণনা করেছেন সেই সাথে সিলেট ভ্রমনের প্রথম পর্ব উপস্থাপন করেছেন। আপনি সত্যি বলেছেন সিলেট হচ্ছে সৌন্দর্যের আধার। এত এত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পুরো সিলেট বিভাগ যা আসলে কল্পনার বাহিরে। কয়েকবার যাওয়ার প্ল্যান করেছি কিন্তু বিভিন্ন কারণে প্রতিবারই প্ল্যান গুলো বন্ধ হয়েছে। সিলেটের জাফলং, রাতারগুল খুব সুন্দর জায়গা। আশা করছি পরবর্তী পর্বে আপনার সিলেট ভ্রমনের প্রধান জায়গাগুলো দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে।

Sort:  

আপনি সম্ভবত ভয়েস টাইপিং করেছেন। আপনার কমেন্টে কয়েকটি ভুল আছে। সেগুলো সংশোধন করে নিন। সিলেট আসলেই খুব চমৎকার একটি জায়গা। সেখানে ঘুরে দেখার মত অনেকগুলো জায়গা আছে। সময় করে একবার ঘুরে আসুন। দেখবেন ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65404.80
ETH 1879.47
USDT 1.00
SBD 0.39