You are viewing a single comment's thread from:

RE: নেতাজি সুভাষ চন্দ্র বসুর চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ5 years ago

আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি এক মহান নেতার চিত্র অঙ্কন করেছেন ।ইতিপূর্বে আমিও নেতাজি সুভাষচন্দ্র বসুর স্কেচ অঙ্কন করেছিলাম। ভারতের স্বাধীনতা অর্জনের পিছনে যতগুলো কারিগরের হাত আছে তাদের মধ্য নেতাদের নেতাজি ছিলেন অন্যতম। নেতাজি ভারতের কংগ্রেসের সভাপতি ছিলেন কিন্তু তার আদর্শের সাথে মিল না থাকায়, তার চিন্তা ভাবনার সাথে কংগ্রেসের চিন্তাভাবনার নীতিগত মিল না হওয়ায় তিনি পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তিনি একাই নিজস্ব কায়দায় জনমত নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ঐতিহাসিক উক্তি ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দিব। আপনার এই আর্ট সত্যি অসাধারণ হয়েছে এবং ধাপে ধাপে এত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন যা আমার খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে রঙ্গ করেছেন সাথে ভারতীয় জাতীয় পতাকা অংকন করেছেন ।সবমিলে খুব সুন্দর হয়েছে ।আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারো।

Sort:  
 5 years ago 

হ্যা ভারতের স্বাধীনতার অর্জনের পিছনে নেতাজির অগ্রণী ভূমিকা রয়েছে। তিনি নিজে লিডার হয়ে সেনাবাহিনী গঠন করে তাদের তৈরি করে ইংরেজের বিরুদ্ধে লড়তে নেমে পড়েছিলেন। (তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দিব) এই উক্তিটির মাধ্যমে সবার মনে স্বাধীনতার প্রাণসঞ্চারণ করেছিলেন। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37