You are viewing a single comment's thread from:

RE: তোমার জন্য বেঁচে থাকা || ভালোবাসার কবিতা

in আমার বাংলা ব্লগ5 years ago

ভাইয়া আপনি ভালোবাসা নিয়ে সুন্দর একটি কবিতা ও কিছু কথা লিখেছেন ।সত্যিই আজকাল ভালোবাসা অন্যরকম হয়ে গিয়েছে ।সবার কাছে ভালোবাসা আজ সম্মান নেই শ্রদ্ধা নেই, আছে শুধু স্বার্থ। আজকাল ভালোবাসা সবাই বোঝাপড়া খোঁজেনা ,মন মানসিকতার মিল খুঁজে না শুধু খোঁজে চাহিদা। দিন দিন সবার কাছে ভালোবাসা কেমন যেন ঠুনকো হয়ে যাচ্ছে না। সত্যি কথা বলতে আমার বাধা নেই আজকাল গোঁজামিল দিয়ে, মিথ্যা ভালোবাসার আশ্বাস দিয়ে , বিভিন্ন ধরনের প্রতিজ্ঞা করে নির্দিষ্ট একটি উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। ভালোবাসা প্রমাণ করার জন্য বা প্রমাণ দেওয়ার জন্য ছেলে হোক বা মেয়ে হোক সবাই আজ একটা জায়গায় গিয়ে বন্দি। আমি বলব যে ভালোবাসার সম্মান নেই যে ভালোবাসা শ্রদ্ধা নেই সেখানে কোনো প্রেম নেই আছে শুধু হীনতা ,হীন মন মানসিকতা, কুলুষিত হৃদয়, পশুবৃত্তি । কিন্তু যখনই উদ্দেশ্য সাধন হয়ে যাবে তখনই সটকে পড়ে যাবে। অন্যকে ঠকিয়ে অন্যের ক্ষতি করে কখনোই যে জীবনে কল্যাণ সাধন করা যায় না আজকাল যুবক-যুবতীরা ভুলতে বসেছে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরার জন্য ।আর আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে।

Sort:  
 5 years ago 

আসলে যেখানে স্বার্থ থাকে সেখানে প্রকৃত ভালোবাসা থাকে না, আর আমরা এখন ভালোবাসা না বরং স্বার্থের বিষয়টিকে বেশী প্রধান্য দিচ্ছি। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65065.20
ETH 1886.28
USDT 1.00
SBD 0.39