You are viewing a single comment's thread from:

RE: বুবু নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ5 years ago

আমাদের সমাজে এখনো ভালো মানুষগুলো বেঁচে আছে বলেই আমরা কিছুটা হলেও ভালো থাকি। ম্যাক্সিমাম সময় আমরা যেটা খেয়াল করতে পারি যে ভালো মানুষগুলো নিজের স্বার্থকে অপেক্ষা করে মানুষের জন্য, আপন মানুষের জন্য ,পরিবারের জন্য সবটুকু উজাড় করে দিয়ে যাচ্ছে সামান্যতম ফিডব্যাক এর আশা না করে ।সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তারা আমাদের জন্য সবকিছু করে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় একটাই আমরা উপলব্ধি করতে পারিনা। যে মানুষগুলো আমাদের জন্য এতোটুকু করছে সেই মানুষের জন্য আমরা সামান্যতম ভাবিনা ।সামান্যতম কিছু করার চিন্তাও করি না। একটা সময় এসেছে সেই মানুষগুলো ক্লান্ত হয়ে যায় তারাও কাউকে পাশে চায় কিন্তু সত্যি কথা বলতে তাদের পাশে তখন তারা কাউকেই পায়না হতাশা ,ক্লান্ত, বিপর্যস্ত হয়ে তারা নিজেকে সবকিছু থেকে গুটিয়ে রাখে ।আমরা হারিয়ে ফেলি একটা প্রকৃত বন্ধু ,প্রকৃত সঙ্গী যে আমাদের সব সময় ভাল চাইতো আপনি ঠিক বলছেন আমাদের সমাজে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারে না কিন্তু যখন বোঝে তখন ঢের দেরী হয়ে যায় করার কিছু থাকেনা শুধু তাকে আফসোস।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64338.03
ETH 1859.64
USDT 1.00
SBD 0.38