আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১৪steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা


তোমার জন্য হৃদয় চঞ্চল
পাড়ি দিতে পারে উত্তাল সাগর,
তোমার জন্য হৃদয় বিমল
লড়তে পারে বিশাল সমর।

তুমি হৃদয়ের কম্পন
জাগ্রত থাকার স্পন্দন,
তুমি হৃদয়ের জোসনা
আলোকিত থাকার বাহানা।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

ভালোবাসার অনুভূতিগুলো একটু ভিন্ন ধরনের, যখন তখন হৃদয় রাঙায়-তার কল্পনায় নিজেকে অজানায় হারায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

হৃদয়ের মাঝে তুমি আমার
গুপ্ত এক আশা,
তোমায় নিয়ে আমার শত ভালবাসা।
তুমি আমার স্নেহের ছায়া,
আমার হৃদয়ের আহব্বান
তুমি আমার হৃদয়ের কোলাহল,
তাই তোমার প্রেমে হয়েছি আমি পাগল।

 3 years ago 

প্রিয় মানুষকে নিয়ে আপনার লেখা অণু কবিতাটিও দারুন হয়েছে কিন্তু ভাই।

 3 years ago 

তোমার জন্য মন অস্থির
চলতে হবে গহীন বন,
তোমার জন্য হৃদয় অচেতন
সইতে হবে তীব্র দহন।

তুমি হৃদয়ের শীতলতা
আমার বলার সুশীল ভাষা,
তুমি মনের আলোক জ্যোতি
সদা উজ্জ্বল থাকার তৃপ্তি।।

 3 years ago 

সত্যি বেশ দারুন লিখেছেন, ইদানিং অবশ্য আপনি অনেক সুন্দর কবিতা লিখছেন।

 3 years ago 

সবই আপনাদের অনুপ্রেরণায় ভাইয়া 🙏।অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দেওয়ার জন্য।😊

 3 years ago 

দিদি আপনার লেখা কবিতার লাইনগুলো অসাধারণ। সত্যি প্রিয়জনের জন্য মন অস্থির হয়ে যায়। কখনো প্রিয়জনের কথা ভেবে হৃদয়ে আসে শীতলতা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু😊.

 3 years ago 

তোমার জন্য দুঃখ ভুলি,
সুখের সাগরে দিই যে পাড়ি।
তুমিই আমার আশার আলো,
তোমার জন্যই সবটা ভালো।

তোমার জন্য জীবন রঙিন,
তোমার প্রেমে আমি পাগল।
তোমার মুখের তৃপ্ত হাসি,
দেখতে পেয়েই আমি বাঁচি।

 3 years ago 

দিদি অনেক সুন্দর হয়েছে কিন্তু অনু কবিতাটা। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই। অণু কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

মারহাবা, মারহাবা, দারুণ হয়েছে দিদি। খুব ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

আপনার কাছে অণু কবিতাটি খুব ভালো লেগেছে জেনে ,আমিও খুব খুশি হলাম ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি আপু প্রিয়জনের মুখের হাসি হয়তো আমাদেরকে বাঁচিয়ে রাখে। দারুন লিখেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

আপনার কাছে অণু কবিতাটি ,ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু । অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যিই অনেক দারুন লিখেছেন দিদি। অনু কবিতার লাইনগুলো পড়ে খুবই ভালো লাগলো । আপনি অনেক সুন্দর কবিতা লিখতে পারেন এটা আমাদের সবাইকে মানতেই হবে।

 3 years ago 

আপনার কাছে অণু কবিতার লাইন গুলো ভালো লেগেছে জেনে আমিও খুশি হলাম ভাই । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জীবনের বসন্ত ফুরিয়ে গেল
ভালোবেসে দিলে না তুমি সারা
তোমার বিরহে হৃদয় ব্যাকুল
দুচোখে বইছে অশ্রুধারা।
তোমার দেওয়া বিষাক্ত অনুভূতিগুলো
আজ বড্ড তিক্ততায় ভরা
তবুও আমি ভালো নেই প্রিয় তুমি ছাড়া
স্নিগ্ধ রাতের আঁধারে আজও খুঁজে
তোমায় প্রিয় আমার ব্যাকুল মন
তাইতো তোমায় অনুভূতিকে খুঁজে পাই
প্রিয় আমি সারাক্ষণ।

 3 years ago 

আসলেই আপু, প্রিয় মানুষের জন্য আমাদের মন প্রতিটা মুহূর্তে ব্যাকুল হয়ে ওঠে। দারুন লিখেছেন অণু কবিতাটি আপনি।

 3 years ago 

বাহ্ আপু দুর্দান্ত লিখেছেন অনু কবিতাটা। খুবই ভালো লাগলো আমার কাছে।

 3 years ago 

তোমার জন্য হৃদয় চঞ্চল
পাড়ি দিতে পারে উত্তাল সাগর,
তোমার জন্য হৃদয় বিমল
লড়তে পারে বিশাল সমর।

তুমি হৃদয়ের কম্পন
জাগ্রত থাকার স্পন্দন,
তুমি হৃদয়ের জোসনা
আলোকিত থাকার বাহানা।

তোমার জন্য উতলা হৃদয়,
মনে বইছে ঝড়,
তোমার জন্য মরতে পারি
ছাড়তে পারি ঘর।।

তুমি আমার জীবন তরী
বেচেঁ থাকার আশা,
তুমি আমার সুখের পাখি
স্বপ্ন আর ভালোবাসা।।

 3 years ago 

প্রিয়জনের জন্য ঘর ছাড়তেও কেউ দ্বিধাবোধ করে না। সে যেন জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা। দারুন লিখেছেন।

 3 years ago 

তুমি আমার ব্যাকুলতা
তোমার মাঝে রয়েছে সব আকুলতা
তুমি চঞ্চলা হরিণী
হৃদয় মাঝে বাজে তোমারই সুর রিনিঝিনি।
তুমি আমার মনের ও বাসনা
তোমায় পেয়ে হই যে আমি আনমনা
সারা নিশি জাগি তোমার ও পথ চেয়ে
দিবে কি ধরা তুমি মধু ফাল্গুনে।

 3 years ago 

সত্যি আপু প্রিয়জনের কথা ভেবে হৃদয় হয় চঞ্চল। আর তার কথা সারাক্ষণ হৃদয়ে রিনিঝিনি সুরে বাজে। দারুন লিখেছেন আপু।

 3 years ago 

তুমি যদি মোর সুখ হও,আমি হবো সে সুখের ঋণি।
তুমি যদি ডানামেলা পাখি হও,আমি হবো বিশাল আকাশ।
আমার কিরণে রাঙাবো তোমায়,জড়াবো বাতাসের শীতলতায়।
স্রোতের বিপরীতে ভাসাবো তোমায়,ঠাঁই দেবো মনের মণিকোঠায়।

লেলিহান শিখা নিভিয়ে দেব,অজস্র ভালোবাসা ছড়িয়ে।
ক্লান্তিময় দিন ভুলিয়ে দেব,রাতের জ্যোৎস্নার আলোতে।
সুখের চাদরে জড়িয়ে রাখব,বাঁধবো কঠিন বাঁধনে।
দুজন মিলে হারিয়ে যাব,নিজেদের স্বপ্নের শহরে।

 3 years ago 

তোমার জন্য হৃদয় পাগল
সাগর দিবো পাড়ি,
তুমি আমার সেই ললনা
জীবন রাখি বাজি।

তুমি আমার চেতনার মূল
বুকের অচিন পাখি
তোমাকে নিয়ে গড়বো আমি
মরুর বুকে বাড়ি।

 3 years ago 

তুমি আমার হৃদয়ের উত্তাল ঢেউ
তুমি আমার ছুটে চলা মেঘ কণা।
তুমি আমার হৃদয়ের যত না বলা কথা
তুমি নির্ঘুম রাতের জেগে থাকা কল্পনা।

তুমি আমার যত যন্ত্রণা
এত করো তুমি অযথা বাহানা,
এত ন্যাকা আর ভালো লাগেনা
যদি পারো আমার জীবন থেকে চলে যাও না।

 3 years ago 

ওয়াও! অনেক সুন্দর লিখেছেন আপু লাইনগুলো পড়ে বেশ ভালই লাগলো।

 3 years ago 

তোমার জন্য মনের ভেতর
জমা অনেক আশা,
তোমার জন্য জীবনে
আমি পেলাম ভালোবাসা ,
তোমার জন্য এসেছে আজ আমার বসন্ত
ভালবাসার অজানা মায়া আমারি অন্তরে,
তোমারি জন্য আজ অরণ্য
সেজেছে বহুরূপ রূপে,
এই তোমাকে ভালবাসি বলেই
মনটি থাকে স্বপ্নের নিরব ঘরে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38