এবিবি ফান প্রশ্ন- ৩৩৫ |রাগ উঠলে কিভাবে কন্ট্রোল করেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

রাগ উঠলে কিভাবে কন্ট্রোল করেন?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমি তো যা বলার মনে মনে বলে শান্ত হই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

রাগ উঠলে কিভাবে কন্ট্রোল করেন?

একা একা বেশ কিছুক্ষণ চিৎকার চেচামেচি করি এবং মাঝেমধ্যে ২/১ টা কাঁচের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মেরে ভেঙে ফেলি😂। তারপর ২ গ্লাস ঠান্ডা পানি খেয়ে মাথা একটু ঠান্ডা করে, পোস্ট করি নয়তোবা কমেন্ট করতে বসি। ব্যাস একটু পরেই রাগ নিয়ন্ত্রণে চলে আসে🤣।

 2 years ago 

আমার তো রাগ ‍উঠলে প্রথমে লুকিয়ে রাখা পুরানো বয়ফ্রেন্ডের চিঠিগুলো টুকরো টুকরো করে ছিড়ি। তারপর সেগুলো পুড়িয়ে ফেলি। মাঝে মাঝে রাগ উঠলে এলাকার হাবা খোবা ছেলেদের ধরে ন্যাড়া করে দেই। হি হি হি

 2 years ago 

আমার রাগ উঠলে এমন একটা ভং ধরি যাতে সবাই বুঝতে পারে আমার খুব রাগ উঠেছে! আর এই ভয়ে কেউ যেন কথা বলতে না আসে 😂

 2 years ago 

রাগ উঠলে নিজেকে কাতুকুতু দিয়ে হাসতে চেষ্টা করি🫣🫣🫣। আর যা মনে আসে নিজে নিজে তা বকতে থাকি।

 2 years ago 

হাহাহা! নিজেকে নিজে কাতুকুতু দিলে আপনি হাসে পারেন? 😂🤣

 2 years ago 

😀😀😀😀
না হাসলেও রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালাই আর কি।

 2 years ago 

রাগ উঠলে কিভাবে কন্ট্রোল করেন?

আমার রাগ উঠলে তো আমি বাইক নিয়ে বেরিয়ে পড়ি অজানা উদ্দেশ্যে। আর এমন কোথাও চলে যাই, যেখানে গেলে মনটা ভালো হয়ে যাবে। প্রকৃতির মাঝে কিছু সময় কাটাই। তারপর এমনিতেই মনটা ভালো হয়ে যায়। রাগটাও একেবারে কন্ট্রোলে চলে আসে🥰🥰।

 2 years ago 

আমি তো রাগ উঠলে উল্টো 20 থেকে 0 পর্যন্ত 5 বার গুনে কন্ট্রোল করি।আর গোনার মধ্যে মনে মনে এলোমেলো কিছু মন্ত্রও পড়ে নিই,হি হি।

 2 years ago 

রাগ উঠলে কিভাবে কন্ট্রোল করেন?

আমার তো রাগ উঠলে আমি চুপচাপ থাকি, কারো সাথে আর কথা বলি না। যখন রাগ কমে যায় তখনই সবার সাথে কথা বলি আগের মতো। আমি মনে করি রাগ হলে নিজেকে কন্ট্রোল করতে হলে এটাই করা উচিত। কারণ কোন কিছু ভেঙে চুড়ে অথবা নিজেকে কষ্ট দিয়ে, মুখ খারাপ করে কোন লাভ নেই🤗।

 2 years ago 

সহজে কারো উপর রাগ উঠে না। উঠলে মনে মনে যা যুদ্ধ করার তা করি, যদি যুদ্ধের কোন বাক্য ওপেন ফিল্ডে প্রকাশিত হয় তাহলে পারমাণবিক বোমা বিস্ফোরণ হবে। যদি তা একবার বিস্ফোরণ হয়, বাকিটা ইতিহাস হয়ে যাবে।

 2 years ago 

রাগ উঠলে কিভাবে কন্ট্রোল করেন?

আমি যে কাজটি করি সেটা হলো শুয়ে চোখ বন্ধ করে লম্বা একটা ঘুম দেই।

 2 years ago 

রাগের সময় আমার জীবনেও ঘুম আসে না। তবে এটা ঠিক ঘুমালে মাথা ঠান্ডা হয়ে যায়।

 2 years ago 

জি আপু।

 2 years ago 

আসলে বেশিরভাগ রাগ হয় বউয়ের আচরণ এবং বউয়ের প্যারা খেয়ে যার কারণে রাগ উঠলে প্রকাশ করার তো কোনো উপায় নেই।তাই মনে মনে বউকে শাস্তি দেওয়ার কল্পনা করতে থাকি।

 2 years ago 

ভাইয়া আপনি বিয়ে করলেন কবে সেটাই ভাবছি। এবার কিন্তু আপনার উপর আমাদেরও রাগ হচ্ছে। কারণ দাওয়াত পাইনি।🤣🤣

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38