এবিবি-ফান প্রশ্ন ১৯৪ | চোখের আড়াল তো মনের আড়াল হয় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
চোখের আড়াল তো মনের আড়াল হয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
জানিনা ভাই, তাই জানার আগ্রহ প্রকাশ করলাম।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
ভাইয়া, চোখ দিয়ে সবকিছু দেখা যায়, কিন্তু মনের তো চোখ নেই, তাই সে দেখতে পারে না। মন শুধু উপলব্ধি করতে পারে। চোখ দিয়ে দেখলে তবেইতো মন উপলব্ধি করতে পারে, নতুবা নয়।তাই চোখের আড়াল হয়ে গেলে, মনের আড়াল হয়ে যায়।🤩😍
কে বলেছে মনের চোখ নেই। মনেরও বড় বড় চারটি চোখ রয়েছে। হা হা হা...
চোখ সবসময় নতুন জিনিস দেখতে পছন্দ করে। আর নতুন জিনিস দেখে আমরা নতুনের প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠি। স্বাভাবিকভাবে আমরা নতুন জিনিসকে মনের আসনে জায়গা দিতে বেশি পছন্দ করি। তাই চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যাওয়াটাই স্বাভাবিক।
চোখ তো মনের কথা বলে, মনতো আর কথা বলতে পারে না। তাই চোখের আড়ালে গেলে মনের আড়ালে চলে যায়। থুক্কু সহজ করে বলি একটু, চোখের সামনে না রাখলে প্রেমিকা অন্যের সাথে পার্কে যায়, হি হি হি।
চোখ আবার মনের কি কথা বলে তা কে জানে। হা হা হা... ভালো লিখেছেন হাফিজ ভাই।
চক্ষু দোষে দেখে, তাই মনের আড়াল হয়ে যায়।
কারণ মানুষ তখন একে অপরের থেকে বিচ্ছিন্ন পরিবেশে জীবন কাটায়।আর বিচ্ছিন্ন অবস্থায় সেই আত্মিক টান কাজ করে কম বলে আমার মনে হয়।
আমার মনে হয় আপনি শতভাগ ঠিক বলেছেন আপু।
😊😊
খাটি প্রেমিক যখন মেয়েদের চোখের আড়াল হয়, প্লেবয়রা মেয়েদের মনের মধ্যে ঢুকে বাসা বাঁধে 🤣। আর সেজন্যই তো মনের আড়াল হয়ে যায়।
আরে ভাই চোখের আড়াল হলেও তো মনের আড়াল হবে। জানেন না চোখ যে মনের কথা বলে।আর ইংরেজী তে তো একটি কথাই আছে, আউট অব সাইট, আউট অব মাইন্ড। হি হি হি
অন্তর দৃষ্টি বলতে একটি কথা আছে, চোখের আড়াল হলে সেই অন্তরের দৃষ্টি থেকেও আড়াল হয়ে যায়।
মন দিয়ে তো কেউ দেখে না, সবাই চোখ দিয়ে দেখে। মন দিয়ে দেখলে চোখের আড়াল হলেও, মনের আড়াল নাও হতে পারে।