আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৪৯

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

একটু দুঃখ-একটু হাসি,
সবই আমি ভালোবাসি।
একটু মায়া-একটু ছায়া,
তোমার থেকে নিতে আসি।

তোমার বলা কথা শুনে,
আমি হই উদাসী।
একটু জোরে কথা বললেই,
মনে হয় জাদুর বাঁশি

সবশেষে বলতে চাই,
আমি তোমায় ভালোবাসি।

লেখক

@ayrinbd

লেখক এর অনুভূতি:

দুঃখ কিংবা হাসি-আনন্দ নিয়ে যেহেতু মানুষের জীবন তাই কেন নোই ভালোবাসা। ভালোভাবে মন থেকে দুইটা পরিস্থিতির জন্যই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, তাহলে দেখবেন দুঃখ গুলোও আপনার কাছে একরকমের আনন্দ হয়ে আসছে ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

আমি দুঃখের মাঝেও একটু সুখ খুঁজে পেতে চাই,
মনকে ভাসতে চাই রঙিন ঠিকানায়।
মায়াবী আখিতে-গভীরতার পরিমাপে,
হৃদয় ডোবে তোমার-ই ভালোবাসার আঙিনায়।

তোমার মিষ্টি কণ্ঠ শুনে,
আমি হই বানভাসি।
তোমার সুরেলা কথায়,
আমি জাগি দিবানিশি।

শেষ পরিণতিতে চঞ্চল মনে একটিই শব্দ,
ভালোবাসায় তোমার জন্য আমি হই সন্ন্যাসী।

 3 years ago 

আপনার অনু কবিতার প্রতিটি লাইন পড়ে বেশ ভালো লাগলো দিদি। অনেক অনেক ভালো হয়েছে দিদি।

 3 years ago 

ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার সারা শহর জুড়ে আছো যে তুমি।
তোমায় পেয়ে হলাম ওগো ধন্য আমি।
যত দেখি তত আমার বাড়ে পাগলামি।
তোমার তরেইতো ওগো আমার আমি।

বিধাতার এক অপরূপ মায়া তুমি।
তোমার মনের অন্তস্থলে বাস করি আমি।
তুমি আমার জীবন জুড়ে অনেক দামি।
কতটুকু ভালবাসি মন অন্তর্গামি।

আপন করে নিয়েছি তোমায় দিলাম বুকে ঠাই।
তোমার অতি ভালোবাসার আজও অপেক্ষায়।
চিরদিনের সাথী তোমায় করে নিতে চাই।
মরণেও একসাথে যেন, তোমায় কাছে পাই।

 3 years ago 

আপনার অনু কবিতাগুলো সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাই। সুন্দর অনু কবিতা লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই💐💥

 3 years ago 

একটু কষ্ট একটু আনন্দ
সবই আমি ভালোবাসি
একটু চাওয়া একটু পাওয়ায়
তোমার একটু কাছে আসি।

তোমার কন্ঠের মিষ্টি কথা
শুনতে ভীষণ ভালোবাসি
অভিমানের কথা শুনে
ব্যাকুল হয় যে মন আমারই।

সবকিছুর পরে বলতে চাই যে
তোমায় আমি ভালোবাসি।

 3 years ago 

একটু দুঃখ-একটু হাসি,
সবই আমি ভালোবাসি।
একটু মায়া-একটু ছায়া,
তোমার থেকে নিতে আসি।

তোমার বলা কথা শুনে,
আমি হই উদাসী।
একটু জোরে কথা বললেই,
মনে হয় জাদুর বাঁশি

সবশেষে বলতে চাই,
আমি তোমায় ভালোবাসি।

একটু স্পর্শ-একটু ছোঁয়া,
ভালোবাসা এ বুকে রোয়া।
একটু হাসি- একটু কান্না
তুমি ছাড়া সবই যাতনা।

তোমার হাসিতে সুখে ভাসি
আমি সত্যিই যেন সুখি।
তোমার কথায় ছড়িয়ে পরে,
স্নিগ্ধ সুরের মূর্ছনা।

আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী,
আমি তোমায় ভালোবাসি।

 3 years ago 

ওয়াও ভাই বেশ দারুন লিখেছেন কিন্তু। ভালোবাসার কবিতা গুলো আসলে পড়তেই বেশি ভালো লাগে।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

বেশ দারুণ লিখেছেন তো ভাই!

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

একটু নীল একটু মেঘ,
হৃদয় আমার হয় যে ব্যাকুল।
একটু ধূসর একটু রঙিন
সবই যে হয় মলিন

তোমার হাতের নরম স্পর্শে
আমি হয় উদাসী
তোমার চোখের মায়ায় আমি
নিজেকে নিয়ে স্বপ্নে ভাসি।

তুমি আমার চাওয়া-পাওয়া
তুমিই আমার সব
তোমায় নিয়ে গড়বো আমি
ভালোবাসার তাজমহল।

 3 years ago 

সুখ দুঃখের মাঝে সবাই আমরা থাকি
এর মধ্যে একটুখানি ভালোবাসা,
আমরা সবাই খুঁজি।
তুমি আমার ভালোবাসা,
তুমিই আমার আশা,
তোমায় নিয়ে যত স্বপ্ন
প্রেমে পাগল দশা।

 3 years ago 

শুধু তোমায় ভালোবাসি আমি স্বয়নে স্বপনে,
তাইতো তোমার কথা মনে পড়ে,
আমার সকাল সন্ধ্যা সাজে।
তোমাকে নিয়ে যত ভাবনা,
আমার হৃদয়ের মধ্যে আমার আঁকা,
তাই আজও বলতে চায় আমি,
ভালবাসি শুধুই তোমাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কখনো মেঘ কখনো বৃষ্টি,
মানতে আমি রাজি।
যদি তুমি থাকো হাতটা ধরে,
সারাজীবন আমার পাশে।

তুমি যদি থাকো পাশে,
জয় করবো আমি সমগ্র পৃথিবীটাকে।
ওগো প্রিয়তমা আজ কথা দাও তুমি,
আমার হাত দুটি ধরে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ওয়াও ভাই আপনার কোন কবিতাটি দুর্দান্ত লেগেছে আমার কাছে। ♥️♥️♥️♥️

 3 years ago 

শত কষ্টের মাঝে একটু হাসতে চাই
শত ব্যকুলতার মাঝে তোমাকে কাছে পেতে চাই
তোমার মাঝে খুঁজে পেতে চাই
আমার জীবনের হারানো যন্ত্রণার অবসান।

তুমি কি দিবে আমায় একটু সুখ
আমি সুখ খুঁজে পাই দেখলে
তোমার হাসি মাখা মুখ
তুমি আমার জীবনে বেঁচে থাকার
একমাত্র অনুপ্রেরণা হয়ে থাকো।

 3 years ago 

প্রথম প্রেম প্রথম স্মৃতি
সর্বত্র আমি তোমাকে দেখি
তুমার উপস্থিতি বাড়ায় খুশি
কেমনে বলি তুমায় ভালোবাসি।

একটু দেখা একটু ছোঁয়া
মনে মনে অনুভব করা
না দেখিলে চিন্তিত হওয়া
এর’ই নাম ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65374.38
ETH 1915.44
USDT 1.00
SBD 0.38