"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৫৯ [ তারিখ : ২৩.০৫.২০২৫ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৬৫৮ তম রাউন্ড শেষে আজ ২৩ মে ২০২৫, ৬৫৯ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@maria47



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: মারিয়া মুক্তি। জাতীয়তা: বাংলাদেশি। তার স্টিমিট আইডি: @maria47. তিনি রান্না করতে ভালোবাসেন। নতুন নতুন রেসিপি তৈরি করতে তার ভীষণ ভালো লাগে। এই জন্য চেষ্টা করেন নতুন নতুন স্বাদের রেসিপি শেয়ার করতে। তিনি ভালো আর্ট করতে পারেন,আর্ট এর মাধ্যমে নিজের সৃজনশীলতা তুলে ধরেন। এছাড়াও তিনি ঘুরতে যেতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন। স্টিমিট ক্যারিয়ার শুরু করেন ২০২৩ সালের নভেম্বর মাসে।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-@maria47-র পোস্ট থেকে

রেসিপি-আনারসের পুডিং কেক রেসিপি|| ( Publish: 22.05.2025 )


পুডিং আসলে অনেক লোভনীয় খাবার । তাছাড়া এই পুডিং এর ক্ষেত্রে সব থেকে যে জিনিষটা ম্যাটার করে, সেটা হলো ফ্লেভার। মোটামুটি এমন কিছু কিছু ফ্লেভার আছে, যার কারণে পুডিং আরও আকর্ষণীয় হয়ে ওঠে। যেমন এখানে এই পুডিং এর ক্ষেত্রে আনারসের ফ্লেভার ব্যবহার করা হয়েছে। আনারস ফলের মধ্যে একটা অন্যতম স্বাদের ফল। এটা দিয়ে কোনো খাবার তৈরি করলে সেটা আরো আকর্ষণীয় হয়ে যায়। আর আনারসের পুডিং অনেক সুস্বাদু একটা মিষ্টান্ন এর মধ্যে পড়ে। এই যেমন পুডিংটা তৈরি করা হয়েছে, তাতে সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে শেপটা।

এখানে লাভ শেপের মাধ্যমে তৈরি করায় দেখতে অনেক সৌন্দর্যপূর্ণ লাগছে। তবে পুডিং এর ক্ষেত্রে আরো একটা দারুন সৌন্দর্যপূর্ণ বিষয় হলো, যদি এটাকে সাজিয়ে অর্থাৎ এর উপরে চেরি ফল দিয়ে সাজানো যায়, তাহলে দেখতেও দারুন লাগে, যেন দেখেই মনটা ভরে যায়। পুডিং খেতে আসলে অনেক ভালো লাগে, বিশেষ করে এই পুডিং খেতে বাচ্চারা বেশি পছন্দ করে থাকে। যাইহোক, রেসিপিটা অনেক সুন্দর হয়েছে আর সাজিয়ে গুছিয়ে উপস্থাপনাটাও দারুন হয়েছে।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last year 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আনারসের পুডিং কেক দারুন হয়েছে। মনে হচ্ছে খেতে দারুণ লাগবে।

 last year 

আমার এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।চেষ্টা করব নতুন নতুন রেসিপি আবারও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।অনেক অনেক ধন্যবাদ সবাইকে।

 last year 

আজকের ফিচারড আর্টিকেলে সব সময় ভালো কোয়ালিটির পোস্টগুলো আনা হয়। আমার কাছে আপনার তৈরি করা এই পুডিং রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে তৈরি করেছেন দেখে আমার মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। আপনাকেও অনেক ধন্যবাদ আপুর সিলেক্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60241.63
ETH 1567.82
USDT 1.00
SBD 0.42