রেসিপি-আনারসের পুডিং কেক রেসিপি||
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী।আশা করছি আপনারা সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে আনারসের পুডিং কেক রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।
আনারসের পুডিং কেক রেসিপি
কেক বা পুডিং খেতে কার না ভালো লাগে।এই খাবার গুলো দেখলে নিজের জিভ কে সামলানো খুবই মুশকিল হয়ে যায়।আমার এই ধরনের খাবার গুলো খেতে খুবই ভালো লাগে। আর সেই ভালোলাগা থেকে আজ আমি আনারসের পুডিং কেক রেসিপিটি করেছি। আর সেইও রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
| ক্রমিক নং | নাম | পরিমান |
|---|---|---|
| ১ | কেটে নেওয়া আনারস | ১পরিমাণমতো |
| ২ | বেকিং পাউডার | ১ চা চামচ |
| ৩ | ময়দা | পরিমাণমতো |
| ৪ | চিনি | ১ কাপ |
| ৫ | গুঁড়া দুধ | ১ প্যাকেট |
| ৬ | ডিম | ২টি |
| ৭ | সয়াবিন তেল | ৬টেবিল চামচ |
Device-XANON-X20
আনারসের পুডিং কেক রেসিপিটি তৈরির ধাপ সমূহ:
ধাপ-১
প্রথমে একটি বাটিতে ডিম ভেঙ্গে নিব।
ধাপ-২
এরপর চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব।
ধাপ-৩
এরপর ব্লেন্ডারে আনারস কুঁচি দিয়ে ব্লেন্ড করে নিব।
ধাপ-৪
Device-XANON-X20
এরপর ফেটানো ডিমের মধ্যে আনারসের পেস্ট দিয়ে দিব।
ধাপ-৫
এরপর ময়দা,গুঁড়া দুধ ও বেকিং পাউডার দিব।
ধাপ-৭
এরপর তেল ঢেলে সব কিছু এক সাথে ভালোভাবে মিশিয়ে নিব।
ধাপ-৮
এরপর কেকের বাটিতে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব।
ধাপ-৯
এরপর ফুলের মতো শেফ দেওয়া আনারস দিব।
ধাপ-১০
এরপর মিশ্রণ টি ঢেলে দিব।
ধাপ-১১
এরপর একটি স্ট্যান্ড দিয়ে বাটিটি বসিয়ে দিব।
ধাপ-১২
এরপর একটি হাড়ি দিয়ে ভারী কিছু দিয়ে ঢেকে দিব ৪০ মিনিটের জন্য।
শেষ ধাপ
৪০ মিনিট পর চুলা থেকে নামিয়ে ছুরির সাহায্যে কেটে নামিয়ে নিব।তাহলেই আমার রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।
উপস্থাপনা:
আনারসের পুডিং কেক রেসিপিটি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব।এভাবে পুডিং কেক তৈরি করে খেতে বেশ ভালো লাগে।এই রেসিপিটি তৈরি করে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
https://x.com/Maria182143171/status/1925507708725375358?t=lq_lf7HxqQvb1AQ-fkRPkw&s=19
Hello apu amio Bangladeshi
আনারসের পুডিং কেক রেসিপি দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। এই ধরনের খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আনারসের পুডিং কেক টি খেতে দারুন হয়েছিল আপু।এই ধরনের খাবারগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনার পুডিং কেক তৈরির অভিজ্ঞতা সত্যিই মন ছুঁয়ে গেল! এমন স্বাদের বর্ণনা শুনেই জিভে জল এসে যায়। আনারসের মতো ফল দিয়ে পুডিং কেক বানানো নিঃসন্দেহে একটা চমৎকার আইডিয়া—টক-মিষ্টির অপূর্ব সমন্বয়। আপনার ভালো লাগা এবং রেসিপি শেয়ার করার আন্তরিকতায় বোঝা যায়, আপনি রান্নাকে সত্যিই উপভোগ করেন। এমন আরও দারুণ রেসিপির অপেক্ষায় রইলাম!
ঠিক বলেছেন ভাইয়া আনারসের তৈরি পুডিং কেকের মধ্যে টক মিষ্টির দারুন সমন্বয় ছিল।খুবই মজা করে সকলে মিলে খেয়েছিলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
বেশ ভালো বানিয়েছেন কেকটি। কখন বানানো হয়নি। তাই খাওয়াও হয়নি। দেখে মনে হচ্ছে বেশ মজা হয়েছিল কেকটি। বেশ লোভনীয় লাগছে দেখতে। ধনযবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করেছি আপু কেকটি সুন্দরভাবে তৈরি করার জন্য। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আনারস দিয়ে এভাবে পুডিং তৈরি করা যায় আমি আগে জানতাম না। তাই খাওয়া ও হয় নি। এটি দেখতে অনেক সুস্বাদু লাগছে। এটি দেখার পর আমার খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
আনারসের তৈরি এই পুডিং কেক একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এতটাই সুস্বাদু হয় খেতে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।