"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৫২ [তারিখ : ০৮ -১২-২০২৩]

Today's Featured post.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @selina75


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম : সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকেন।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা তার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি তার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে তিনি গর্বিত।

এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20231208_000731_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20231208_000558_Chrome.jpg

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩। | by @selina75 (date 07.12.2023 )

নারীর প্রতি সহিংসতা বা নির্যাতন এখন মহামারি। শুধু আমাদের দেশ না সারা বিশ্বেই এর ব্যাপ্তি বিস্তৃত। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশ গুলোতে নারীর প্রতি সহিংসতা, অবিচার,বৈষম্য সর্বজনবিদিত। সারা বিশ্বেই এখন টপ ইস্যু নারীর প্রতি বৈষম্য-নির্যাতন। আর এই বৈষম্য -নির্যাতন বন্ধে বা প্রতিরোধ সারা বিশ্বেই সরকারি ও বেসরকারি উদ্যোগে চলছে নানা কর্মসূচি। আলাপ,আলোচনা, গোলটেবিল,সেমিনার, সিম্পোজিয়াম সহ কত শত কর্মসূচি। কিন্তু নারীর প্রতি বৈষম্য -নির্যাতন কোন ভাবেই কমছে না।বরং নতুন নতুন ধরণ বা মাত্রা যুক্ত হচ্ছে। প্রচলিত বৈষম্য ও নির্যাতনের ধরণ গুলোর পাশাপাশি নতুন করে যুক্ত হচ্ছে সাইবার বুলিং। যা এখন ভয়াবহ।...


যুগ কত দূর এগিয়ে গিয়েছে, তবে আমাদের মানসিকতা এখনো অনেকটা বিকারগ্রস্ত রয়ে গিয়েছে। কেননা নারী নির্যাতন সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে আমরা এখনও সক্ষম হয়নি। এটা সত্য যে, প্রতিনিয়ত নানারকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তারপরেও আমার মনে হয়, সমাজ থেকে এ ব্যাধি পুরোপুরি দূর হয়নি।

এক্ষেত্রে আসলে স্বচ্ছ মানসিকতার দরকার। যেদিন সবার মাঝে এই স্বচ্ছ ও পরিপক্ক মানসিকতা বিরাজ করবে, তারপর থেকে হয়তো এত পদক্ষেপ ও সেমিনার গ্রহণ না করলেও চলবে। কেননা তখন হয়তো বোঝা যাবে, এ ব্যাধির নিরসন হয়েছে।

সত্য কথা বলতে গেলে কি, এ ধরনের বহু কার্যকলাপে অনেককেই যেতে দেখেছি এবং আমি সুযোগ পেলে নিজেও অংশগ্রহণ করেছি, তারপরেও আবার অনেক লোককে দেখেছি যারা উঁচু গলায় কথা বলে, তারাই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছে বা তাদের মাধ্যমেই অন্য কোন নারীকে নির্যাতনের ঘটনাও রয়েছে।

লেখিকার এই পোস্টকে ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করার একটাই কারণ, কেননা সে তার জায়গা থেকে যে সচেতনতার বার্তা ছড়িয়েছে, সেটা আসলেই বেশ প্রশংসনীয়। তবে সবাইকে বলতে চাই, চুপেচাপে, আলো-অন্ধকারে, জ্ঞানে বা সজ্ঞানে, যদি কোথাও নারী নির্যাতনের বিন্দুমাত্র অবস্থা বুঝতে পারেন, তাহলে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। এই ব্যাধি দূর করা আসলেই খুবই জরুরি।

আবারো ধন্যবাদ জানাচ্ছি লেখিকাকে, সমসাময়িক ব্যাপারটাকে উপস্থাপন করার জন্য।


Screenshot_20231208_000607_Chrome.jpg

ছবিটি সেলিনা আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে

Banner New.png

Sort:  
 3 years ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে সেলিনা আপুর নামটা দেখে খুব ভালো লেগেছে। সেলিনা আপু কিন্তু অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে দুইদিন আগে এই পোস্টটা লিখেছিলেন। ওনার লেখা এই পোস্টটা ফিচারড আর্টিকেলে আনা হয়েছে দেখে ভালো লেগেছে। আসলেই তিনি নিজের জায়গা থেকে সচেতনতার বার্তা ছড়িয়েছে। আর এই বিষয়টা আসলেই অনেক বেশি প্রশংসনীয়। ধন্যবাদ এই পোস্টটা সিলেক্ট করার জন্য।

 3 years ago 

দিন দিন নারী নির্যাতন বেড়েই চলেছে।আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই তবেই নারী নির্যাতন বন্ধ হবে।আমার আর্টিকেলটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করায় ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

সেলিনা আপু খুব সুন্দর একটি পোস্ট পিছনে ফিচার্ড আর্টিকেলে মনোনীত করেছে দেখে সত্যিই খুব ভালো লাগলো। উনি সত্যি খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন নারীদের নির্যাতন নিয়ে। সেলিনা আপু ওনার এই লেখাগুলোর মাধ্যমে উনি চমৎকার কিছু সচেতন মূলক বার্তা তুলে ধরেছেন সবার সামনে। লেখাগুলো পড়ে সত্যি খুব ভালো লাগলো। আসলেই যদি আমরা নিজে জায়গা থেকে সচেতন হই তাহলে এরকম নারী নির্যাতন কিছুটা হলেও বন্ধ হবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 3 years ago 

সেলিনা আপুর লেখা সুন্দর এই পোস্টটি আজকের ফিচারড আর্টিকেলে দেখে আমার খুবই ভালো লেগেছে। উক্ত পোস্টে নারী নির্যাতন প্রতিরোধ সম্পর্কে খুবই সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছিল।

 3 years ago 

সেলিনা আপুর এই টপ একটি খুবই গুরুত্বপূর্ণ ছিলো এবং সেই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। আর নিতান্ত এই উদ্যোগের সাধুবাদ জানাচ্ছি।

 3 years ago 

সেলিনা আপু প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর পোস্ট লিখে থাকে, যেগুলো অনেক সুন্দর হয়। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ অনেক সুন্দর করে লিখেছে পুরোটা। অনেক সুন্দর মন মানসিকতা থেকে তিনি পুরোটা লিখেছেন। ওনার লেখার টপিকটা ছিল অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো। তিনি অনেক সুন্দর ভাবে বিষয়টা বিশ্লেষণ করেছেন। পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 3 years ago 

সেলিনা আপু আমার বাংলা ব্লগের একজন ভালো ইউজার। যদিও আগে পোস্টটি পড়া হয়নি তবে এখন পড়ে বেশ ভালো লাগলো। নারী নির্যাতন প্রতিরোধ সম্পর্কে খুব সুন্দর ভাবে লিখেছেন আপু। আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.086
BTC 58434.85
ETH 1571.19
USDT 1.00
SBD 0.38