"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬১৬ [ তারিখ : ০৪/০৪/২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tasonya
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখিকা - তাসলিমা আক্তার সনিয়া। স্টিমিট আইডি: @tasonya। জাতীয়তা - বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা - গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন। উনি ছবি আঁকতে ভালোবাসেন। বিশেষ করে যে কোনো ধরনের পেইন্টিং করতে পছন্দ করেন । যখনই অবসর সময় পান ছবি আঁকতে বসে পড়েন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করা উনার পছন্দের বিষয়। এছাড়াও বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করেন, রান্না করতেও ভালোবাসেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে। বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
আর্ট :- মোবাইলের কভারের ডিজাইন পেইন্টিং। - @tasonya (তারিখ: ০৪/০৪/২০২৫ )
আমার বাংলা ব্লগ সব সময় DIY কে গুরুত্ব দেয়। কারন DIY এ থাকে, নিজস্বতা ও মৌলিকতা। কিছু কিছু সময় DIY গুলো দেখে সত্যিই হতবাক হতে হয়েছে, সদস্য দের শৈল্পিক দিকের জন্য। আজকে বহুদিন পরে দৈনন্দিন ব্যবহারের সাথে সুন্দর শৈল্পিক দিকটা দেখে খুবই ভালো লাগলো। আমরা সবাই মোবাইলের সুরক্ষিত রাখতে কভার ব্যবহার করি তবে মোবাইলের কভার কদিন ব্যবহার করলেই হলদে হয়ে যায়। সেটা থেকে বাঁচার উপায় হলো নতুন কভার কিনে নেওয়া। আরেকটি উপায়, কভারের ভোল পাল্টে দেয়া। সেটা করা সম্ভব DIY এর অবলম্বনে। আজকের ফিচার্ড পোস্ট টিতে তেমনিই কভারের ভোল পাল্টে ফেলা নিয়েই। সুন্দর তুলির টানে অ্যাক্রলিক রংয়ের ব্যবহার।
আজ যখন আমার বাংলা ব্লগ কমিউনিটি পোস্ট গুলো ঘাঁটছিলাম তখন তাসলিমা সনিয়া'র পোস্টটি নজরে এলো। কভারের সৌন্দর্যতা দেখেই বাছাই করে নিলাম আজকের আমার বাংলা ব্লগের ফিচারড আর্টিকেল।
আমি প্রতিনিয়তই চেষ্টা করি ভিন্ন ভিন্ন কিছু করার জন্য। মোবাইল কভারের সুন্দর একটা ডিজাইন পেইন্টিং করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমার এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ পোস্টটা সিলেক্ট করার জন্য।
মোবাইলের কভারের আর্ট টা দারুন হয়েছিল। আমি এই পোস্টটা দেখেছিলাম। আর এত সুন্দর একটা পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে খুবই ভালো লাগছে। সোনিয়া আপুকে অনেক অনেক অভিনন্দন এই পোস্টটা ফিচার্ড আর্টিকেলে এসেছে হিসেবে।