আর্ট :- মোবাইলের কভারের ডিজাইন পেইন্টিং।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250328-WA0004.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি মোবাইলের কভারের ডিজাইন পেইন্টিং করলাম।

আজকে আমি খুব সুন্দর একটা মোবাইলের কভারের ডিজাইন নিয়ে আসলাম। এখানে মূলত আমি একটা বহো পেইন্টিং করেছি। এই পেইন্টিং গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া যাদের গ্লাস কালারের মোবাইলের কভার রয়েছে। তারা চাইলে এভাবে করে পেইন্টিং করে কভারের ভিতরে লাগিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করতে পারবে। এই জন্য মূলত আমি এই ডিজাইনটা করার চেষ্টা করেছি। তবে এটা তারপর আমার কাছে বেশ ভালই লেগেছে। সত্যি একটা নতুন ডিজাইন তৈরি হয়েছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি অ্যাক্রলিক ব্যবহার করেছি। অ্যাক্রলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20250328-WA0002.jpg

আঁকার উপকরণ

• আঁকার বোর্ড
• অ্যাক্রলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি মোবাইলের কভার নিলাম। এরপর একটা আর্ট বোর্ডের উপরে রেখে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলাম। এরপর ওই অনুসারে কাগজটাকে কেটে নিলাম।

IMG-20250328-WA0020.jpg

ধাপ - ২ :

এরপরে আমি এর মধ্যে কয়েকটা কালার দিয়ে ডিজাইন করা শুরু করি।

IMG-20250328-WA0021.jpg

ধাপ - ৩ :

এভাবে আমি কয়েকবার দিয়ে চারপাশে সুন্দর করে রং করে নিলাম।

IMG-20250328-WA0022.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি মার্কার কলম দিয়ে উপরের অংশে একটা ফুলের ডিজাইন করা শুরু করি।

IMG-20250328-WA0023.jpg

ধাপ - ৫ :

এরপরে নিচের অংশে কয়েকটা পাতা দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20250328-WA0024.jpg

ধাপ - ৬ :

এরপর ফুলের ভেতরে চিকন চিকন দাগ দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিলাম।

IMG-20250328-WA0025.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250328-WA0003.jpg

IMG-20250328-WA0004.jpg

IMG-20250328-WA0005.jpg

IMG-20250328-WA0006.jpg

IMG-20250328-WA0002.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

সুন্দর সুন্দর এই ধরনের আর্ট গুলো অঙ্কন করতে এবং আর্টগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে একটা পেইন্টিং করেছেন। আমার কাছে পুরোটা দেখতে অসম্ভব ভালো লেগেছে। কালার গুলো এত সুন্দর ভাবে করেছেন যে দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে আপনার করা এই আর্ট।

 last year 

এই আর্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

বাহ,মোবাইলের কভারে দারুণ পেইন্টিং করেছেন আপু।দেখতে অনেকটা বোহ আর্টের মতোই হয়েছে।এমনভাবে পেইন্টিং করলে পুরোনো জিনিসও নতুন হয়ে যায়, ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন পুরনো জিনিস ও নতুন হয়ে যায় এমন পেইন্টিং করলে।

 last year 

আপনি যে সুন্দর মোবাইলের কভারে আর্ট করেছেন আমার বাড়ি যদি আপনার বাড়ির কাছে হতো আমি আপনার কাছ থেকে এই আর্ট করা কভারটি নিয়ে চলে আসতাম। অসম্ভব সুন্দর হয়েছে আপনার এই মোবাইলের কভারে তৈরি করা আর্ট।

 last year 

আপনিও চাইলে এরকম কিছু একটা করতে পারেন। দেখতে অনেক ভালো লাগবে।

 last year 

Screenshot_2025-04-03-20-11-17-51_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 last year 

Screenshot_2025-04-04-17-34-57-28_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

Screenshot_2025-04-04-17-39-00-40_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

মোবাইলের কভারের জন্য ক্যানভাস কেটে দারুন একটা পেইন্টিং করেছেন। দেখেই বেশ সুন্দর লাগছে। আসলে এরকম কাজ গুলো দেখতে খুবই সুন্দর লাগে। ডিজাইনটা অনেক বেশি ফুটিয়ে তুলতে পেরেছেন। এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ডিজাইন টা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরে ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65535.22
ETH 1791.47
USDT 1.00
SBD 0.42