"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪১০ [ তারিখ : ২৯.০৮.২০২৪ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৪০৯ তম রাউন্ড শেষে আজ ২৯ আগস্ট ২০২৪, ৪১০ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@monira999



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-মোছা: মনীরা আক্তার মুন্নি। জাতীয়তা- বাংলাদেশী। শখ-তাঁহার প্রিয় শখ গুলো হলো: রান্না করা, ফুল গাছ লাগানো, ফটোগ্রাফি করা, ছবি আঁকা ইত্যাদি। তবে এগুলোর মধ্যে তাঁহার সবচেয়ে প্রিয় শখ হচ্ছে ফটোগ্রাফি করা।শিক্ষাগত যোগ্যতা- অনার্স শেষ করে বর্তমানে মাস্টার্সে অধ্যায়নরত আছেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের জুলাই মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং বর্তমানে চলমান।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-মনীরা ম্যাডামের পোস্ট থেকে

অরিগ্যামি-বিড়ালের মুখের অরিগ্যামি|| ( Publish: 28.08.2024 )


অরিগ্যামি হলো একধরণের কাগজের ভাঁজের খেলা সহজে যাকে বলে। কাগজ দিয়ে বিভিন্ন ধরণের জিনিস তৈরি করা যেতে পারে। কাগজের বিভিন্ন ভাঁজের মাধ্যমে এবং কলাকৌশল অবলম্বন করে সহজতর থেকে জটিল অরিগ্যামিও তৈরি করা যায়। তবে এই অরিগ্যামির ক্ষেত্রে একটি বিষয় হলো কাগজ দিয়ে যখন কোনো কিছু তৈরি করা হয়ে থাকে, তখন সেটার পিছনে খুবই ধৌর্যশীলতার পরিচয় দেওয়া লাগে, তা নাহলে কাগজের মাধ্যমে বিষয়গুলো ভালোভাবে তৈরি করা যায় না। নরমালি এই কাগজের যেকোনো বিষয়বস্তু, যেমন- প্রাণী বা যেকোনো কিছু হতে পারে, এইসবের মডেলগুলো বেশ চমকপ্রদ লাগে।

তবে ব্যক্তিগত ভাবে আমার কাছে কিন্তু যেকোনো প্রাণীর মডেল অসাধারণ লাগে। এইগুলো একধরণের শিল্প, যেমন মাটি দিয়েও শিল্প আকারে বিভিন্ন মডেল তৈরি করা হয়, তেমনি এই কাগজের ক্ষেত্রেও। তবে কাগজের ক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগত ভাবে অনেক জটিল লাগে, কারণ মাঝে একবার আমি তৈরি করেছিলাম, তাতেই অবস্থা খারাপ হা হা। যাইহোক, আসলে আমি যখন পোস্ট নির্বাচন করছিলাম, তখন এই অরিগ্যামিটা হঠাৎ চোখে লাগে আর ভালো লাগে। চোখে লাগার কারণ হলো, বিড়ালের মুখটা বেশ কিউট লাগছিলো বলতে গেলে, আর মনিরা ম্যাডাম তৈরি করেছেন বেশ ভালো ভাবে। প্রতিটা ধাপের উপস্থাপনাও বেশ দারুন ছিল।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে মনিরা আপুর নাম দেখে অনেক বেশি ভালো লাগলো। আপুর তৈরি করা এই বিড়ালের অরিগ্যামি দেখেছিলাম। তিনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে এটা তৈরি করেছিলেন। মনিরা আপুর এই অরিগ্যামি পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আজকের ফিচারড অফ আর্টিকেলে মনিরা আপুর বিড়ালের অরিগ্যামিটি দেখে অনেক খুশি হয়েছি। মনিরা আপু অনেক ভালো একজন ব্লগার। আপু তার প্রতিটি পোস্ট খুব যন্ত্র ও দক্ষতার সাতে তৈরী করে আমাদের মাঝে শেয়ার করে। আপুর পোস্টগুলো দেখে আমি অনেক উৎসাহ পাই। ধন্যবাদ আপুর এই অরিগ্যামি পোস্টি ফিচারড অফ আর্টিকেল হিসাবে মনোনীত করার জন্য।

 2 years ago 

জী দাদা এই অরিগ্যামি গুলো তৈরী করতে কিছুটা সময় লাগে। একটু ধৈর্যসহকারে করতে হয়। তবে তৈরী করার সময় অনেক সুন্দর লাগে। যেমন মনিরা আপুর এই বিড়ালের মুখের অরিগ্যামিটা দেখে দারুন লাগছে। এই ব্লগটি নির্বাচন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেল হিসেবে অনেক সুন্দর একটা পোস্ট সিলেক্ট করা হয়েছে। যেটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। মনিরা আপুর প্রত্যেকটা পোস্ট অনেক সুন্দর হয়। আপুর অরিগ্যামি পোস্টটাও ঠিক ওরকম সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ মনিরা আপুর এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। আর আপু কেও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে আমার নিজের পোস্ট নির্বাচিত হয়েছে দেখে খুবই ভালো লাগলো। কাগজের মাধ্যমে কোন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। চেষ্টা করেছি সুন্দর কিছু করার। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পোস্ট আজকের ফিচারড আর্টিকেল পোস্ট হিসেবে নির্বাচিত করার জন্য।

 2 years ago 

ফিচারড আর্টিকেলে মনিরা আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো। মনিরা আপুর বিড়ালের অরিগ্যামি পোস্টটি অনেক দক্ষতার সাথে সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অরিগ্যামি পোস্ট টি দেখতেও অসাধারণ লাগছিল। ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।

ধন্যবাদ সকলের।

এই পোস্টটি আমার নিজের ভাষায় একটি কাগজের মডেল তৈরি করতে হয়েছিল। যেখানে অনেক সংশোধনী হয়েছিল, এবং আমার অরিগ্যামি থেকে ভালোই ফল পাওয়া গিয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38