"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৫৪ [ তারিখ : ১৭ - ০৫ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mostafezur001
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
আবু রায়হানের সাথে স্বস্তির বৃষ্টি উপভোগ করা by @mostafezur001 ( date 16.05.2025 )
এই রাত্রি বেলা যখন ফিচার্ড পোস্ট নির্বাচিত করার জন্য কমিউনিটির পোস্ট গুলো পর্যবেক্ষণ করছিলাম , তখন মুহূর্তেই অথরের পোস্টটি নজরে এসেছিল। সত্যি বলতে কি, কয়েকদিনের অসহ্য গরমে সত্যিই জীবন একদম নাজেহাল হয়ে গিয়েছিল, কিছুটা হলেও অথরের অনুভূতি বুঝতে পারছিলাম।
কেননা অসহ্য গরমের বিরক্তিকর অবস্থাতে আমি নিজেও ভুক্তভোগী ছিলাম। তাই হয়তো স্বস্তির বৃষ্টির অনুভূতি বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। সেদিন আমিও আমার বাবুকে নিয়ে, দীর্ঘ অনেকটা সময় বাসার সামনে দাঁড়িয়ে ছিলাম এবং নিজেও বৃষ্টি উপভোগ করেছি।
মুহূর্তেই যেন জনজীবনে প্রফুল্লতা দেখা গিয়েছিল। প্রকৃতি যেন নবরূপে সেজে উঠেছিল, আপাতত কিছুটা দিন আবহাওয়া ঠিক থাকুক এমনটাই কামনা করছি। তাতে অন্তত জনজীবনে শান্তি ফিরে আসবে।
অথরের বাবুর প্রাণবন্ত হাসি বেশ মুগ্ধ করেছে আমাকে, তাই সব দিক বিবেচনা করে অথরের পোস্ট কে আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।
ফিচার্ড আর্টিকেলে বেশ দারুণএকটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। মুস্তাফিজুর ভাইকে অনেক অনেক অভিনন্দন।সত্যি গরমে মানুষের জীবন অনেক অস্বস্তিকর হয়ে পড়েছিল। শান্তির বৃষ্টি অবশেষে সবাইকে স্বস্তি দিয়েছে । ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।