"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২২৩ [তারিখ : ১৯-০২-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @green015


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: রিপা রায়। স্টিমিট ইউজার আইডি @green015. জাতীয়তা: ভারতীয়। তিনি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করেন । তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা তার অন্যতম শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে তিনি খুবই ভালোবাসেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার: ২০১৮ সালের জানুয়ারি মাসে তার ব্লগিং ক্যারিয়ারের যাত্রা শুরু হয়।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png
image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


শুকনো বরই দিয়ে বড় কাঁকড়ার টক রেসিপি.... by @green015 (date 18.02.2024 )

অনেকদিন ধরেই মজার ও সুস্বাদু কোনো-ই রেসিপি পোষ্ট শেয়ার করা হয় না।তাই আজ ভাবলাম সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে।বন্ধুরা,আজ আমি শেয়ার করবো শুকনো বরই দিয়ে বড় কাঁকড়ার টক রেসিপি।শুকনো বরইগুলি আমাদের গাছের,আর এগুলো এই বছরেই শুকানো হয়েছে।তাছাড়া বেশ গরম আবহাওয়া চলে এসেছে।তাই এমন হালকা টক জাতীয় রেসিপি খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে।তাছাড়া মুখে আলাদা একটা রুচিও ফিরে আসে।আমি এই রেসিপিটি প্রথম তৈরি করলাম।এটা তৈরির পর দেখতে যেমন অসাধারণ হয়েছিল তেমনি খেতেও অনেক মজাদার ও সুস্বাদু হয়েছিল। আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক....


কাঁকড়ার পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে, আসলে কাঁকড়া খুবই মজাদার একটি খবার । আর কাঁকড়া দিয়ে অনেক অনেক ধরণের মজাদার রেসিপি বানানো যাই, যেমন টা রিপা রয় আপু শুকনো বরই দিয়ে বড় কাঁকড়ার টক রেসিপি তৈরি করেছেন। এটি আসলে খুবই ইউনিক একটি রেসিপি হয়েছে, যেটা আমার ও বেশ ভালো লেগেছে, আমিও বাসায় সময় ফেলে এই রেসিপিটি তৈরি করবো চিন্তা করতেছি।

সব দিকে বিবেচনা করে তাই রিপা রয় আপুর এই পোস্ট টিকে আজকের ফিচারড আর্টিকেল হিসাবে নির্বাচন করা হলো ।


ছবিটি রিপা রয় আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

আসলেই কাঁকড়া খুবই মজার ও সুস্বাদু খাবার।তার সঙ্গে হালকা বরইয়ের টকের ছোঁয়া বেশ রুচি আনে জিভে।আমার পোষ্টটি নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন দেখে খুবই ভালো লেগেছে। আসলে আমি সবসময় চেষ্টা করি আমার পোস্টগুলো ভিন্ন ও সুন্দরভাবে সাজানোর।আজকের রেসিপি পোষ্টে এতটা প্রশংসা পেয়ে সত্যিই ভীষণ ভালো লেগেছে।এছাড়া ফিচার্ড আর্টিকেল হিসেবে নিজের নাম ও পোস্টটি সিলেক্ট হয়েছে দেখে আরো বেশি অনুপ্রেরণা পেলাম। অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি এত সুন্দরভাবে তুলে ধরার জন্য।আমার নাম মেনশন দেখেই ভিতরে প্রবেশ করে দেখলাম ফিচারড আর্টিকেল রাইটারের স্থানে তিথি আপুর নাম রয়েছে,পরে রেসিপি দেখে নিশ্চিত হলাম।আশা করি ঠিক করে নিবেন।

 2 years ago 

বেশ ইউনিক একটি রেসিপি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত হওয়ায় দেখে বেশ ভালো লাগলো। আমিও রেসিপিটি দেখেছি। বেশ অন্যরকম একটি রেসিপি।আমার বেশ ভালো লেগেছে। মনে হয়েছে খেতে বেশ মজা হবে।আর আপু সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করেন । আপুর রেসিপিটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করায় ধন্যবাদ। ফিচারড আর্টিকেল রাইটারের স্থানে গ্রিন আপুর নামের স্থানে তিথি আপুর নাম রয়েছে,আশা করি ঠিক করে নিবেন।

 2 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্ট রিপা রায় আপুর নাম দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। রিপা রায় আপু অনেক সুন্দর করে এই রেসিপিটা তৈরি করেছে। এই রেসিপি আমি আজকে প্রথম বার দেখলাম। আমার কাছে খুবই ইউনিক লেগেছে। খাওয়াতো দূরের কথা এটার নামও কখনো আমি শুনিনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেল এখানে হিসেবে সিলেক্ট করার জন্য।

 2 years ago 

রিপা রায় আপুর পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে, তিনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর পোস্ট করে থাকে। তেমনি এই রেসিপিটাও তিনি অনেক সুন্দর ভাবে করেছিলেন। শুকনো বড়ই দিয়ে বড় কাঁকড়ার রেসিপি তৈরি করেছে, এটা দেখেই তো অন্যরকম লেগেছে। এই রেসিপির নামও কখনো শুনিনি। ওনার কাছ থেকেই প্রথমবারের মতো দেখলাম। যাই হোক ধন্যবাদ জানাই পোস্ট টা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 2 years ago 

আপু তো দারুণ একটি রেসিপি শেয়ার করেছে।আসলে এই রকম ইউনিক রেসিপিগুলো দেখতে ভালোই লাগে।আর এটা প্রথম দেখলাম, খুব ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39