"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #৫৭ [তারিখ : ২৯-০৮-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @hiramoni


অথরের নামঃ হিরামনি। জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত এবং এক সন্তানের জননী । তার শখ- রেসিপি তৈরি করা, লাইফস্টাইল নিয়ে পোস্ট করা। তাছাড়া তিনি গান গাইতেও পছন্দ করেন। অত্যন্ত সুমধুর তার গানের গলা। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২০ সালের নভেম্বর মাসে। কমিউনিটির শুরু থেকে যে কয়জন মেম্বার এখন পর্যন্ত নিষ্ঠার সাথে লেগে রয়েছেন তিনি তাদের ভেতর অন্যতম। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


IMG_20230829_124829.jpg


IMG_20230829_123758.jpg

ছেলের জন্মদিনের কিছু মুহূর্ত || ২৯/০৮/২০২৩

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
ইতিমধ্যে সবাই জানেন ২৮ আগস্ট আমার ছেলের জন্মদিন ছিল। সবাই ওকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়েছেন। এতে সত্যিই আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। সন্তানের যেকোনো বিশেষ দিনে বাবা-মার অনেক ব্যস্ততা থাকে। আমাদেরও তেমনটাই ছিল। কিন্তু হঠাৎ করে আজ তিন দিন যাবত প্রচুর মাথা ব্যথায় ভুগছি কিন্তু তারপরও ছেলের জন্মদিনে আনন্দ করতে হবে। ভেবেছিলাম সন্ধ্যায় পোস্ট লিখতে বসবো কিন্তু অনুষ্ঠান করে এসে আবারো প্রচুর মাথা ব্যাথা শুরু হয়ে গিয়েছিল তাই এই মাঝরাতে লিখছি।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NgWtXMy1g1R4Z8EerbYkRAQiQzzHQBEd5hfX67VGykknr14eP7UfcrAPGBUc8pQTimKvtBZvDgEwKbjC.jpeg



ছবিটি নেয়া হয়েছে @hiramoni এর পোস্ট থেকে।


কমিউনিটির যে কজন মেম্বার একেবারে শুরুর দিক থেকে কমিউনিটিতে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি হচ্ছেন তাদের ভেতর অন্যতম। সাংসারিক জীবনে দারুন ব্যস্ত থাকার পরও তিনি তার ব্লগিং ক্যারিয়ার চালিয়ে গিয়েছেন। তার বিশেষত্ব হচ্ছে তার তৈরি দারুন সব রেসিপি। তাছাড়া আরো একটি কাজে তিনি দারুণ পারদর্শী সেটা হচ্ছে গানে। চমৎকার তার গানের গলা। তিনি হ্যাংআউটের বিনোদন পর্বে প্রায়ই আমাদেরকে তার সুরের মূর্ছনায় বিমোহিত করেন। তিনি আমাদের এডমিন শুভ ভায়ের সহধর্মিনী। গতকাল ছিলো তাদের একমাত্র সন্তান শায়ানের জন্মদিন। সেই জন্মদিন দিনের কিছু মুহূর্ত তিনি তার পোষ্টের মাধ্যমে দারুনভাবে তুলে ধরেছেন। তাছাড়া ফটোগ্রাফি পোস্ট এবং লাইফ স্টাইল পোস্ট করাতেও তিনি বেশ পারদর্শী। তিনি আবার মাঝে মাঝে গল্পও লেখেন। তার গল্পে সমাজের নানা রকম অসংগতির কথা উঠে আসে। তিনি তার ব্লগিং জার্নি এভাবেই অব্যাহত রাখবেন এই কামনা করছি।


ধন্যবাদ

Sort:  
 3 years ago 

শায়ান বাবুকে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করি বড় হয়ে মানুষের মতো মানুষ হোক। হীরা আপুর পোস্ট গুলো প্রায়ই আমার পড়া হয়। এককথায় দারুণ লিখেন আপু। আপুর গান সবসময়ই বেশ উপভোগ করি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই পোস্ট টি ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। এই পোস্ট বেশ খুব সুন্দর ছিল। হিরা মনি আপুর পোস্ট গুলো আমার সব সময় ভাল লাগে। শায়ান বাবুর জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

প্রথমে শায়ান বাবু কে জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। শায়ান বাবু অনেক বড় হোক সবসময় এই দোয়াই করি। হীরা আপু আমার বাংলা ব্লগে একজন ভালো ইউজার। আপু অনেক সুন্দর লিখেন এবং তার গান এক কথায় অসাধারণ। আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

প্রথমেই ধন্যবাদ জানাই সবাইকে, আমার পোস্টটি ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করার জন্য। এবং আমি নিজেও কৃতজ্ঞ, এমন একটা সুন্দর পরিবারের সঙ্গে যুক্ত থাকতে পেরে।

 3 years ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @hiramoni আপু কে দেখে খুব ভালো লাগলো। আপুর প্রতিটা পোস্ট খুব চমৎকার লাগে এবং আজকের পোস্টটিও খুব ভালো ছিলো যার কারণে ফিচারড আর্টিকেল এ দেখতে পেলাম।ধন্যবাদ সবার মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সকালে যখন আপুর পোস্ট পড়ছিলাম তখন বেশ ভালো লাগছিল মনের মধ্যে। অনেক ভালো লেগেছে শায়ান বাবুর প্রোগ্রামটি। তাই আপুর আজকের পোস্টটি কে ফিচারড অব আর্টিকেল স্থান দেওয়ায় দাদাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

প্রথমে জানাই শায়ান বাবুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা , উনার পোস্টটি খুব সুন্দর হয়েছিল, উনি অনেক আগে থেকেই কমিউনিটির সাথে যুক্ত রয়েছে এবং মাঝে মাঝেই কিন্তু আমরা তার গানের গলাও শুনতে পেয়েছি। আজকে তার পোস্ট সেটা দের সেরা হয়েছে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

আমার পক্ষ থেকে শায়ান বাবুকে জানাই জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। দোয়া করি জীবনে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। আসলে আপু আমাদের এই কমিউনিটির প্রথম দিকের ইউজার জেনে বেশ ভালো লাগলো। এতগুলো পোষ্টের মধ্যে থেকে এত সুন্দর একটি পোস্ট বাছাই করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

হীরা আপুর এই পোস্ট আমি পড়েছিলাম।আমাদের প্রিয় শায়ান বাবুর জন্মদিনের অনুষ্ঠান উদযাপন খুব সুন্দর ভাবে পালন করা হয়েছিল।আর সেই সুন্দর মুহূর্তটুকু দেখে খুবই ভালো লেগেছিল।হীরা আপুর এই পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62834.62
ETH 1778.03
USDT 1.00
SBD 0.38