"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #৪১ [তারিখ : ১৩-০৮-২০২৩]steemCreated with Sketch.

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। চল্লিশ তম রাউন্ড শেষে আজ ১৩ ই আগস্ট ২০২৩ একচল্লিশ তম রাউন্ড-এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার- @mohinahmed


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ




অথরের নাম মহিন আহমেদ। তিনি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করে এবং তিনি বিবাহিত। উনি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলেন এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছেন। উনি ভ্রমণ করতে খুব পছন্দ করেন। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করে।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:

Screenshot_2023-08-13-15-09-12-250-edit_com.android.chrome.jpg



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErMfwz8uwJg8ihzJPDAGGXnP4yyaZSmvdTzuc2wnM1kJyJhKsgEKA84kQAYnFteRbNZW8u9JtHCp49K2md73PEqL8PkwF29z3aai.jpeg



ছবিটি নেওয়া হয়েছে- মহিন আহমেদ এর পোস্ট থেকে

রেসিপি পোস্ট || 🍲সবজি দিয়ে মজাদার নুডলস রেসিপি🍲 (Post Publish: 12.08.2023 )

আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝে মধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। তবে বেশিরভাগ সময় আমি চিংড়ি মাছ এবং ইলিশ মাছের রেসিপি তৈরি করে থাকি। কারণ এই দুটি মাছ আমার খুব প্রিয়। তবে মাঝে মধ্যে চেষ্টা করি ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে। যাইহোক গত পরশু দিন বিকেলের নাস্তার জন্য নুডলস রান্না করেছিলাম। যদিও সন্ধ্যার পর খেয়েছিলাম। অনেকদিন পর নুডলস রান্না করলাম। সবজি দিয়ে নুডলস রান্না করলে খেতে দারুণ লাগে। তাই আমি কয়েক ধরনের সবজি ব্যবহার করেছিলাম। সবমিলিয়ে রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। যাইহোক রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।...


এবিবি ফিচারড এর জন্যে যখন পোস্ট বাছাই করছিলাম। তখন এই পোস্টটা দেখতেই চোখ আটকে গেলো। চোখ আটকে যাওয়ার আসলে একটা কারণ আছে। তার কারণ হলো এমন বৃষ্টির ঠান্ডা ঠান্ডা পরিবেশে ঝাল কিছু খেতে ভালোই লাগে। আর প্রতিটা সন্ধ্যাতেই আমাদের মোটামুটি ঝাল কিছুই খাওয়া হয় সব সময়। আর ঝাল কিছু খেতেও ওই সময়টাতে খুব ভালো লাগে। কিন্তু ঝাল কোনো কিছু আসলে তৈরি করতে একটু ঝামেলাই রয়েছে। কারণ চুলার পাশে বেশ অনেকক্ষণ সময় দিতে হয় যে কোনো ঝাল নাস্তা তৈরি করতে। কিন্তু চটজলদি এবং খুব সহজে যেটা করে ফেলা যায় তা হল সবজি দিয়ে নুডুলস।

আমরা মোটামুটি সবাই কমবেশি নুডুলস খুব পছন্দ করি। আর খুব সহজেই তৈরি করে ফেলা যায় এই খাবারটি। আর খেতেও অনেক সুস্বাদু। আমার তো মনে হয় না আমরা এমন কেউ আছি যাদের নুডুলস পছন্দ নয়। আর আমার কেনো জানি অতিরিক্ত ঝাল কাঁচামরিচ দিয়ে নুডুলস খেতে এতো বেশি মজা লাগে।
আসলে নুডুলস এমন একটা চটজলদি খাবার যেটা খেতে যেমন মজা তেমনটাই করতে খুব কম সময় লাগে। আর কম সময় লাগে বলে প্রায় প্রতিটায় সন্ধ্যায় আমাদের কোনো না কোনো বাসায় আসলে নুডুলস করা হয়। আর আমি যদি আমার স্বাদের কথা বলি। তাহলে নুডুলস আবার আমার খুব প্রিয় খাবারের মধ্যে একটি ।

সে কারণেই যখন দেখলাম এতো সুন্দর একটা নুডুলসের রেসিপি পোস্ট সে সাথে ফটোগ্রাফি কোয়ালিটিও খুব ভালো। প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর ফোকাস করে তোলা হয়েছে। আর সে সাথে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব ছবিগুলো দেওয়া হয়েছে এবং মার্কডাউনটাও খুবই সুন্দর এই পোস্টের। সে কারণেই ভাবলাম আজকের এবিবি ফিউচারড পোস্ট এই পোস্টটাই হতে পারে।

যাইহোক,@mohinahmed ভাই কে ধন্যবাদ আমাদের কমিউনিটিকে এবং আমাদেরকে এতো সুন্দর একটি রেসিপি পোস্ট উপহার দেয়ার জন্য।

Sort:  
 3 years ago 

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। বিকেলের নাস্তায় নুডলস খেতে বরাবরই আমি ভীষণ পছন্দ করি। এই রেসিপিটা কমবেশি সবারই পছন্দের। রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লেগেছিল। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ইউনিক কিছু শেয়ার করতে। আমাদের কমিউনিটি সবাইকে বিভিন্ন ভাবে উৎসাহিত করে যাচ্ছে প্রতিনিয়ত। সর্বোপরি এতো সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য দাদাকে আবারো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সকলের ইউজারের মধ্য থেকে একটি পোস্ট বাছাই করে ফিউচার আর্টিকেল হিসেবে শেয়ার করা হয়েছে। আসলে মহিন আহমেদ ভাইয়ের এই সপ্তাহের পোস্টগুলো সত্যি অসাধারণ ছিল। বিভিন্ন ধরনের সবজি দিয়ে নুডলস রান্নার রেসিপির পোস্টটি বেশ অসাধারণ ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট বাছাই করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রতিদিনের মতো আজও এতগুলো ইউজারের মাঝখান হতে একজন ইউজারের পোস্ট ফিচারড আর্টিকেলের অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ ফিচার আর্টিকেলে জন্য মনোনীত হয়েছেন কমিউনিটির সকলের প্রিয় মহিন আহমেদ ভাই। যিনি ইতিপূর্বে বহুবার ব্লগার অব দ্যা উইক হয়েছেন। তাও আবার নিজের ক্রিয়েটিভিটির জন্য। শুভকামনা রইলো ভাইয়ার প্রতি।

 3 years ago 

আমাকে শুভকামনা জানানোর জন্য এবং প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

শুরতেই অনেক অনেক অভিনন্দন জানাই।কমিউনিটির একটিভ ইউজার দের পোস্ট বাছাই করে ফিচার্ড আর্টিকেল প্রকাশ করা সত্যি অসাধারণ একটি উদ্যোগ।এতে করে সকলেই অনুপ্রাণিত হয়ে অনেক ভালো ভালো পোস্ট শেয়ার করবে এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করবে।সবজি দিয়ে নুডলস রেসিপি টি সত্যি অনেক লোভনীয় ও চমৎকার হয়েছে।ধন্যবাদ।

 3 years ago 

সবজি দিয়ে মজাদার নুডলস রেসিপি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনিত হওয়ায় মহিন ভাইকে অভিনন্দন।আমার বাংলা ব্লগের নতুন এই ইনেশিয়েটিভ ইউজারদের কাজের মান উন্নয়নে সহায়তা করবে।আমরা যারা নিয়মিত পোস্ট করি তারা নিত্য নতুন পোস্ট তৈরিতে আরো উৎসাহিত হবো। মহিন ভাইয়ের জন্য শুভ কামনা।

 3 years ago 

উনি খুব ভালো একজন ইউজার এবং খুবই একটিভ, টার আজকের এই পোস্ট সিলেক্ট করা হয়েছে এতে খুবই খুশি হলাম, নুডুলস খেতে কার না ভালো লাগে আর তিনি নুডুলস নিয়ে চমৎকার একটা পোস্ট করে ফেলেছেন।

 3 years ago 

এভাবে প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। দোয়া করবেন যেন এক্টিভিটি বজায় রাখতে পারি এবং সবসময় আপনাদের মাঝেই থাকতে পারি। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59748.21
ETH 1592.96
USDT 1.00
SBD 0.41