"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৪৪ [ তারিখ : ০৬.০৫.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mostafezur001


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


পুরো নাম - মোঃ মোস্তাফিজুর রহমান। বাসস্থান - বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করেন। বর্তমানে তিনি গ্রীন লাইন ল্যাবরেটরি স্কুলের শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি ফটোগ্রাফি করতে পছন্দ করেন। সে সাথে সৃজনশীলতার মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করাও ওনার অন্যতম ভালো লাগার অংশবিশেষ। তিনি স্টিমিট পারফর্মে যুক্ত হয়েছেন ২০১৭ সালে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


1000000479.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000000480.jpg

ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাওয়া.. @mostafezur001 (05.05.2025 )

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছে যা দেখে হয়তো বা আপনাদেরও নিজেদের ছোটবেলার কথা খুব মনে পড়ে যেতে পারে। .. .


আজকের ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করার সময় উনার এই পোস্টটি নজরে আসে এবং এই পোস্টটি পড়ার পরে সত্যি কথা বলতে উনি যা বলেছেন তাই হয়েছে। অর্থাৎ ছোটবেলার স্মৃতি মনে পড়েছে আর সে কারণেই ভাবলাম যে আজকে এই লেখাটি ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করা যাক।

ছোটবেলায় যারা গ্রামে থাকতো কিংবা গ্রামে গিয়েছি অর্থাৎ সাধারণত যাদের একবার হলেও গ্রামে যাওয়া হয়েছে। তাদের সকলের এই স্মৃতি থাকার কথা। অর্থাৎ বিশেষ করে গরমকালের দিকে যদি গ্রামে যাওয়া হয় কিংবা অর্থাৎ একটু স্বাভাবিক টেম্পারেচারে যদি গ্রামে যাওয়া হয়। তাহলে আসলে পুকুরে সকলেরই নামা হয়। এখন আসলেই আর তেমন বড় পুকুর দেখা যায় না। যেগুলোতে আসলে এভাবে নেমে একটু মজা করা যায়। অর্থাৎ বেশিরভাগ পুকুরেই বর্তমানে বলা চলে যে মাছ চাষ করা হচ্ছে।

আমি নিজেও সাঁতার পারি না। কিন্তু আগে যখনই গ্রামে যেতাম অর্থাৎ ছোটবেলার কথা বলছি। তখন ই সব সময় আপুদের অর্থাৎ কাজিন আপুদের বায়না করতাম যেনো একটু পুকুরে নিয়ে যায়। এমনকি আমি ডুব দিতেও পারতাম না অর্থাৎ এতো ভয় লাগতো। অর্থাৎ তবুও আমি ওই আপুদের পিছু ছাড়তাম না যেনো আমার সাথে একটু পুকুরে গোসল করে সেজন্য। আসলেই স্মৃতিগুলো খুব মধুর ছিলো।আর আজকে উনার পোস্টটি মনোনীত করার আরেকটি বিশেষ কারণ হলো। আশা করছি এই পোস্টটি যদি রবিবারের আড্ডার জন্য মনোনীত হয়। তাহলে এই ধরনের আরও স্মৃতি সম্পর্কে জানতে পারবো।


1000000480.jpg


ছবিগুলো @mostafezur001 এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 last year 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। ছোটবেলার স্মৃতিগুলো অনেক বেশি মধুর। আজকে দারুন এই পোস্ট ফিচারড আর্টিকেলে নির্বাচিত করা হয়েছে দেখে সত্যিই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62859.90
ETH 1785.89
USDT 1.00
SBD 0.39