ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাওয়া
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছে যা দেখে হয়তো বা আপনাদেরও নিজেদের ছোটবেলার কথা খুব মনে পড়ে যেতে পারে। বিষয়টা দেখার পরে আমার নিজেরই ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে আর এজন্যই আমি আপনাদের মাঝে পোস্ট শেয়ার করলাম। ছোটবেলায় আমরা সকলেই অনেক বেশি পরিমাণে পুকুরের মধ্যে গোসল করছি। আর গ্রাম অঞ্চলে বসবাস করার কারণে এই জিনিসটা আমাদের ছেলেবেলাতে একটু বেশি পরিমাণে করা হতো। পুকুরের মধ্যে যদি একবার নামতাম তাহলে ওঠার কোন নাম গন্ধ থাকতো না। ঘন্টার পর ঘন্টা অতিক্রম হয়ে যেত সেখানেই। এমনও অনেকদিন আছে কয়েক ঘন্টা পুকুরের মধ্যে থাকার কারণে বাড়িতে এসে বাবা-মার কাছে মারও খেতে হয়েছে। কিন্তু ছেলেবেলার সেই মধুর স্মৃতিগুলো কোথায় যে হারিয়ে গেল সেটা আর কোন ভাবেই খুঁজে পাওয়া যায় না। প্রথমত ছেলেবেলার সেই বন্ধুগুলো আর এখন আমাদের সাথে নেই তাই এমন ভাবে আনন্দ করার মতো সুযোগ হয় না। আর দ্বিতীয়ত এখন আগের মত পুকুর দেখতে পাওয়া যায় না যার কারণে সেখানে গোসল করার মতো সৌভাগ্য আমাদের হয় না। যদিও আমাদের এলাকাতে আগের তুলনায় এখন পুকুরের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু আগের পুকুরগুলোতে যেমন স্বচ্ছ পানি থাকতো এখনকার পুকুরে দেখতে পাওয়া যায় না। এর সব থেকে বড় কারণ হচ্ছে পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছ চাষ করা। এই দুইটা মাছের জন্য বাড়তি খাবার দেবার প্রয়োজন হয় আর এজন্য পানি প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায়। আরো একটা বিষয় রয়েছে যদি এই দুইটা মাছ চাষ করা পুকুরে গোসল করার জন্য নামা হয় তাহলে মাছগুলো আর খাবার খেতে চায় না এর কারণে পুকুরের মালিকেরাও পুকুরের মধ্যে এখন কাউকে নামতে দেয় না।
যাইহোক আজকে বিকেলে যখন খেলার মাঠের দিকে যাচ্ছিলাম হঠাৎ করে লক্ষ্য করলাম কয়েকটা ছেলে মেয়ে কুকুরের মধ্যে আনন্দের সাথে গোসল করতে শুরু করেছে। পুকুরে গোসল করার কয়েকটা সুবিধা রয়েছে অল্প বয়সে সাঁতার শেখা যায়। আমরা লক্ষ্য করে দেখেছি শহর অঞ্চলগুলোতে পুকুর না থাকার কারণে সেখানকার ছেলেমেয়েরা সাঁতার কাটতে পারে না।
ছোট ছেলে মেয়েদের পুকুরের মধ্যে খেলা খেলার মুহূর্ত দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তাই কয়েকটা ফটোগ্রাফি ধারণ করে রাখলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্টের মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mostafezurr001/status/1919435785306017853?t=7zciSXvSKLMZRWhDZbLdTQ&s=19
https://x.com/mostafezurr001/status/1919436673126932799?t=KfsoVEWJPlMYcGm3oTy23w&s=19