"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৬০ [ তারিখ : ২৪.০৫.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @green015


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম- রিপা রায়।স্টিমিট আইডি - @green015।জাতীয়তা - ভারতীয়।পড়াশোনা- অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। কবিতা লেখা ও ফুলের বাগান করা উনার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতেও উনি খুব ভালোবাসেন।স্টিমিটে জয়েন করেছেন ২০১৮ সালের জানুয়ারি মাস এ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


IMG_5060.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


IMG_5061.jpeg

স্বরচিত কবিতা: "অপারগতা পেরিয়ে" ... @green015 (24.05.2025 )

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।,..


আজ যখন ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করছিলাম। তখন উনার পোস্টটি নজরে আসাতে আসলে পড়ার পরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করেছে। তো তাই ভাবলাম আজকে এই লেখাটি আপনাদের সকলের জন্য ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করি ।

আজকে যখন ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করছিলাম তখন খুব সুন্দর লেখা পড়লাম। লেখাটির নাম হলো অপারগতা পেরিয়ে আর সেটা লিখেছেন @green015।সত্যি বলতে, নামটা দেখে একটু কৌতুহল হয়েছিলো।কারণ ভালোবাসা নিয়ে কে কী ভাবে ভাবে তা জানার আগ্রহ ছিল।

পোস্টটা পড়ার পর মনে হলো, খুব সাধারণ একটা অনুভূতি কিন্তু কত সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন!লেখায় একটা চুপচাপ আত্মবিশ্বাস ছিলো আবার দারুন এক ভালোবাসাও।যেটা আমরা প্রায় সবাই জীবনে অনুভব করি।তবে সবচেয়ে ভালো লেগেছে লেখার ভঙ্গিটা একেবারেই বানানো বা অতিনাটকীয় না।যেনো নিজের মনের কথা এক নিঃশ্বাসে বলে ফেলেছেন।আর উনার কবিতার শব্দচয়নে একটা গভীরতা আছে,অথচ জটিলতা নেই।এমনভাবে লিখেছেন, যেনো যে কেউ খুব সহজেই বুঝতে পারবে।এই লেখাটা পড়ে আমারও নিজের এক খুব কাছের বান্ধুবীর পুরনো কিছু ব্যাপার মনে পরে গেলো।যেগুলো এখনও মাঝে মাঝে মনে খচখচ করে।কারণ সব ভালোবাসা তো আর অপারগতা পেরোতে পারে না!হয়তো সবার জীবনেই এমন কিছু থাকে।সব মিলিয়ে, আমার লেখাটি খুব ভালো লেগেছে। বাস্তব অনুভব এ কবিতার ছোঁয়া দারুণ ব্যাপার।

IMG_5061.jpeg


ছবিগুলো @green015 এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

আমি চেষ্টা করি সবসময় আমার পোস্টগুলোতে ভিন্নতা আনার জন্য।তবে নিজস্ব ভাবনা দিয়ে কবিতা লেখার প্রতি আলাদা একটা টান কাজ করে বরাবরই আমার।তেমনি আমার এই কবিতাটিও লেখা।কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো।অনেক আনন্দিত ও অনুপ্রেরণা পেলাম পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন হওয়ার জন্য এবং আমাকে এই সম্মান দেওয়ার জন্য।অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি এত সুন্দর প্রশংসামূলকভাবে তুলে ধরার জন্য।💝

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60207.84
ETH 1581.37
USDT 1.00
SBD 0.42