"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩১৫ [তারিখ : ২৪ -০৫-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @green015


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: রিপা রায়। স্টিমিট ইউজার আইডি @green015. জাতীয়তা: ভারতীয়। তিনি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করেন । তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা তার অন্যতম শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে তিনি খুবই ভালোবাসেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার: ২০১৮ সালের জানুয়ারি মাসে তার ব্লগিং ক্যারিয়ারের যাত্রা শুরু হয়।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png
image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


দুটি লেয়ারে সাবুদানার ফ্রুট ডেজার্ট রেসিপি। by @green015 (date 23.05.2024 )

গ্রীষ্মকাল মানেই নানা রকমারী ফলের সমাহার।গরমে তীব্র অসহ্য লাগলেও হরেক রকমের ফল খেয়ে কিন্তু আলাদা একটা তৃপ্তি অনুভূত হয়।যে তৃপ্তি মনে প্রশান্তি এনে গরমের বিরক্ততাকেও হার মানিয়ে দেয়।আম, জাম,লিচু,কাঁঠাল এবং জামরুলের সুমিষ্ট স্বাদ মানুষকে তৃপ্তি দেয়।গরমের দিনে এই রেসিপিটি একদম সময় উপযোগী ছিল।আসলে এই ধরনের ডেজার্ট রেসিপি আগে কখনো তৈরি করে খাওয়া হয়নি।প্রতিযোগিতার সুবাদে তাই এই প্রথমবারের মতো ডেজার্ট রেসিপি তৈরি করলাম নানা রকম ফল দিয়ে। সাবুদানা দিয়ে কোনো কিছু তৈরি করলে বেশ মজাদার হয় খেতে।তাই আমিও বিভিন্ন ফলের সঙ্গে সাবুদানার ডেজার্ট তৈরি করেছি।প্রথমে ভাবছিলাম, এটা তৈরি করলে খেতে কেমন লাগবে।কিন্তু তৈরির পর এতটাই মজাদার হয়েছিল খেতে যে পরিবারের সবাই আরো খাওয়ার ইচ্ছে প্রকাশ করছিলো।আমি এতে মৌসুম্বী লেবু,আপেল, আঙ্গুর ফল এবং আমাদের নিজ গাছের জামরুল ফল ব্যবহার করেছি।গাছে মাত্র এই দুটি জামরুল ছিল আবার পুনরায় নতুন করে ফুল ধরেছে।এছাড়া গুঁড়া দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রনে আমি বাড়িতেই কাস্টার্ড পাউডার তৈরি করে নিয়েছি।রেসিপিটি আমি সাদা ও হলুদ রঙের দুটি লেয়ারে তৈরি করার চেষ্টা করেছি। যাইহোক পরিবারের সবাই মিলে নতুন ধরনের ডেজার্ট রেসিপির স্বাদ গ্রহণ করতে পেরে খুবই ভালো লাগলো।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার রেসিপিটি।তো চলুন শুরু করা যাক…


আমরা সবাই কম বেশি ভারী কিছু খাওয়া দাওয়ার পর ডেজার্ট খাই । রিপা রয় আপু সাবুদানা দিয়ে মজার একটি ডেজার্ট রেসিপি , উনি এই রেসিপি টি তৈরি করেছেন গুঁড়া দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রনে প্রথমে কাস্টার্ড পাউডার তৈরি করে নিয়েছেন । এছাড়াও তিনি মৌসুম্বী লেবু,আপেল, আঙ্গুর ফল এবং জামরুল ফল ব্যবহার করেছেন সাবুদানার ফ্রুট ডেজার্ট এ ।

উনার রেসিপি টি দেখে সত্যিই অনেক ভালো লাগলো , খেতে কেমন হয়েছে জানি না বাট ছবি দেখে ভালোই হবে মনে হচ্ছে। সব দিক বিবেচনা করে তাই রিপা রয় আপুর পোস্ট টি আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নিররাবচন করা হলো।


ছবিটি রিপা রায় আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

গ্রীন আপু বরাবরই আমাদের মাঝে দারুন সব রেসিপির পোস্ট উপহার দিয়ে থাকেন তাছাড়াও তার পোস্টগুলি অনেক বেশি কোয়ালিটি ফুল হয়ে থাকে। আজকের কনটেস্ট উপলক্ষে তৈরি করা ফ্রুট ডেজার্ট রেসিপিটি আমি পড়েছিলাম। রেসিপিটি অত্যন্ত সুন্দর এবং মজাদার হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ফিচার পোস্টটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমি চেষ্টা করি সবসময় নতুন কিছু নতুনভাবে উপহার দেওয়ার জন্য।আমিও এই ডেজার্ট রেসিপি প্রথমবারের মতো তৈরি করেছি।সত্যি বলতে,এটি তৈরির আগে মনে হয়েছিল কেমন লাগবে এর স্বাদ!কিন্তু পরিবারের সবাই খেয়ে প্রশংসা করার সঙ্গে সঙ্গে আরো খেতে চাইছিলো।তবে এই রেসিপিটি আসলেই খেতে অনেক মজাদার হয়েছিল।রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো।অনেক আনন্দিত ও অনুপ্রেরণা পেলাম পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন হওয়ার জন্য।অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি এত সুন্দরভাবে তুলে ধরার জন্য।

 2 years ago 

গ্রীন আপুর রেসিপি পোস্টি এমনিতেই অনেক বেশি দারুন লেগেছে দেখতে। মনে হচ্ছে খেতেও অনেক দারুন হবে। বিভিন্ন ফল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করে তৈরি করেছে। আজকে ফিচার্ড পোস্ট হিসেবে এই পোস্টে সিলেক্ট করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago (edited)

গ্রীন আপুর ফ্রুট ডেজার্ট রেসিপিটি আমি দেখেছিলাম। রেসিপিটি অনেক ইউনিক হয়েছে। রেসিপিটি অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ ছিল।ফিচারড আর্টিকেলে রেসিপিটি সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

গতকালকে রেসিপিটি দেখেছিলাম। রেসিপিটি দেখার পরে খেতে ইচ্ছা করলো কিন্তু করার কিছু নেই শুধু দেখে দেখে লোভ সামলানো ছাড়া আর কিছু নেই। তবে একটা বিষয় বেশ ভালো লাগলো এবারে সুন্দর সুন্দর রেসিপি দেখতে পেয়েছি আমরা। গ্রীন আপুর রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। অবশেষে রেসিপি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে আরো অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটিকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59951.46
ETH 1580.22
USDT 1.00
SBD 0.42