"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১৩০ [তারিখ : ১৬-১১-২০২৩]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @wahidasuma
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - ওয়াহিদা সুমা। জাতীয়তা - বাংলাদেশী। আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
গলদা চিংড়ির দোপেয়াজা রেসিপি by @wahidasuma (16.11.2023 )
চিংড়ি মাছের প্রতি আমার এক অদ্ভুত ভালোবাসা রয়েছে। অনেকেই ইলিশ মাছ আর চিংড়ি মাছ, কোনটা বেশি ভালো সেটা নিয়ে তর্কাতর্কি করে। আমি আবার দুটোই পছন্দ করি।ইলিশ হোক বা গলদা চিংড়ি দুটো দেখলেই লোভ সামলাতে পারি না। তাই আজ যখন আমার বাংলা ব্লগে সবার পোস্ট দেখছি তখনই গলদা চিংড়ির দোপেঁয়াজার ছবিটা আমার নজর কাড়লো কিংবা বলা চলে আমি লোলুপ দৃষ্টি নিয়ে পোস্টের মধ্যে ঢুকে পড়লাম 😆। হাঃ হাঃ। মজা করলাম।
সত্যি কথা বলতে আমার মনে হয় চিংড়ি মাছের যে কোনো পদ বানানো খুব কঠিন কারণ চিংড়ির অদ্ভুত আঁশটে গন্ধ। সেটাকে নির্মূল করে কোনো সুন্দর সুস্বাদু পদ বানানো যেকোনো রাধুনীর কৃতিত্ব। আর সুমা দি যেভাবে উনি চিংড়ির খোসা ছাড়িয়ে পুরো রান্নাটা করেছেন, বুঝতেই পেরেছি চিংড়ির রান্না উনি নখদর্পণে জানেন। আশা করছি আপনাদেরও সুমা দির রেসিপি পোস্টটি ভালো লাগবে। আর অনুপ্রেরণা নিয়ে বানিয়ে ফেলবেন, গলদা চিংড়ির দোপেয়াজা।
গলদা চিংড়ির দোপেয়াজা রেসিপি দারুন হয়েছে। চিংড়ি মাছগুলো দেখেই তো খেতে ইচ্ছা করছে। সোমা আপু সবসময় দারুন দারুন রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেন। আর আজকের রেসিপিটিও দারুন ছিল। ♥️♥️
ঠিক বলছেন দাদা আসলে অনেকেই তর্কেবিতর্কে পড়ে যাই। ইলিশ মাছ বেশি পছন্দ নাকি চিংড়ি মাছ বেশি পছন্দ সেই ভাবনায়। তবেই বলতে পারি দুইটা কিন্তু সমান পাল্লায় চলে। কোনটাকে দেখে কোনটা খাবো সেই চিন্তায় পড়ে যায়। চমৎকার একটি ফিচারড আর্টিকেল সিলেক্ট করলেন আপনি আজকে। আপনার রুচি আছে বটে দাদা। এত মাদার একটি রেসিপি আপনি সিলেক্ট করলেন। রেসিপিটি দেখেই সুস্বাদু হয়েছে মনে হচ্ছে।
আমার পছন্দের খাবারের মধ্যে একটি, চিংড়ি মাছ আমার খুব ভালো লাগে এবং চিংড়ি মাছের যেকোনো রেসিপি আমার পছন্দ। মাঝে মাঝেই আমাদের বাসায় চিংড়ির দোপেয়াজা তৈরি করা হয় এটা আমার খুবই পছন্দের, আমার পছন্দের একটা খাবার আজকে সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হয়েছে।
অসংখ্য ধন্যবাদ দাদা আজকের ফিচার্ড আর্টিকেলে আমার রেসিপিটি পছন্দ করার জন্য। সত্যি ভীষণ ভালো লাগলো। আর চিংড়ি মাছ আপনার পছন্দের জেনেও ভালো লাগলো। সব সময় ভালো থাকবেন এই শুভকামনা।
চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দুটোই আমার ভীষণ পছন্দ। এই দুটি মাছ যেভাবেই রান্না করা হোক না কেনো খেতে দারুণ লাগে। সুমা আপু সবসময়ই বেশ লোভনীয় রেসিপি শেয়ার করে থাকে আমাদের সাথে। গলদা চিংড়ির দোপেয়াজা আমার ভীষণ পছন্দের একটি রেসিপি। রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি লেগেছে। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
সামনে এরকম লোভনীয় রেসিপি থাকলে আর কি লাগে। যাইহোক রেসিপিটা অনেক লোভনীয় তাই সেরা পোষ্ট হওয়াটা স্বাভাবিক। দেখে অনেক ভালো লাগলো।
রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে।
চিংড়ি মাছ আমার অনেক প্রিয়। গলদা চিংড়ি মাছ এভাবে দোপেয়াজা করলে আসলেই খেতে দারুণ লাগে। ফিচার্ড আর্টিকেল হিসেবে আপুর পোস্টটি নির্বাচন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এটি খুব চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
ওয়াহিদা আপুর এই পোস্টটা আমি দেখেছিলাম। তিনি গলদা চিংড়ির অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন, যেটা দেখেই অনেক সুস্বাদু মনে হচ্ছে। ওনার পোস্টটা আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে দেখে অনেক ভালো লেগেছে। ওনার এই পোস্ট বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে ওয়াহিদা আপুর পোস্ট বাছাই করার জন্য। তিনি তো আমার অনেক পছন্দের একটা রেসিপি তৈরি করেছে, যেটা দেখে আমার লোভ লেগে গেছে অনেক বেশি। এই ধরনের রেসিপি দেখলে যে কারো জিভে জল চলে আসবে। বিশেষ করে আমার জিভে জল চলে এসেছে।