গলদা চিংড়ির দোপেয়াজা রেসিপি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে গলদা চিংড়ির দোপেয়াজা। গলদা চিংড়ি আমরা সবাই খেতে পছন্দ করি ।আর এই সুস্বাদু গলদা চিংড়ির দোপেয়াজা খেতেও ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে এই দোপেয়াজা খুবই সুস্বাদু খেতে। এইতো কয়েকদিন আগে আমি এই গলদা চিংড়ির দোপেয়াজা করেছিলাম ।তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদের ও ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে।
গলদা চিংড়ির দোপেয়াজা রেসিপি
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| গলদা চিংড়ি | ৪ পিছ |
| হলুদ গুঁড়া | হাফ চা চামচ |
| জিরা গুড়া | হাপ চা চামচ |
| ধনিয়া গুড়া | হাপ চা চামচ |
| লাল মরিচ গুড়া | হাপ চা চামচ |
| গরম মসলা গুঁড়া | হাপ চা চামচ |
| পেঁয়াজ বাটা | দুই টেবিল চামচ |
| আদা বাটা | হাপ চা চামচ |
| রসুন বাটা | হাফ চা চামচ |
| পেঁয়াজ কুচি | তিনটি |
| কাঁচা মরিচ | চারটি |
| লবণ | স্বাদমতো |
| তেল | পরিমাণ মতো |
| নারিকেলের দুধ | এক কাপ |
| এলাচ | দুইটি |
প্রুস্তুতপ্রণালী
প্রথমে চিংড়িগুলো থেকে খোসা ছাড়িয়ে নেই ।তারপর হলুদ, লবণ মাখিয়ে নেই।
একটি কড়াইয়ে তেল দিয়ে দেই ।তেল গরম হলে চিংড়িগুলো দিয়ে দেই।
তারপর চিংড়িগুলো এপাশ-ওপাশ উল্টিয়ে দু মিনিট ভেজে একটি প্লেটে উঠিয়ে রাখি।
তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেই।তারপর পেঁয়াজকুচি বাদামি রঙের হলে সব বাটা মশলা দিয়ে দেই।
তারপর সব গুড়ো মসলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মসলা টা কষিয়ে নেই।
তারপর নারিকেলের দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি গুলো দিয়ে দেই।
তারপর চিংড়িগুলো মসলার সঙ্গে ভালো মত নেড়ে চেড়ে মিশিয়ে নেই।
তারপর সামান্য পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করি।
তারপর এভাবে রান্না করার কিছুক্ষণ পর, পানি টেনে আসলে ব্যাস তৈরি হয়ে গেল আমার গলদা চিংড়ি মাছের দোপেয়াজা।
এখন একটি বাটিতে বেড়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করি। এগুলো পোলাও দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে ।আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
চিংড়ি মাছ খেতে আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি। আর সে চিংড়ি মাছ যদি বড় আকৃতির হয় এবং এরকম সুস্বাদুভাবে রান্না করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। আর আজকে যেভাবে আপনি চিংড়ি মাছ দিয়ে এরকম একটি রেসিপি তৈরি করে ফেলেছেন তা দেখে খুবই ভালো লাগলো৷ এই মাছটিকে এখনই খেতে ইচ্ছে করছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য৷
ভাইয়া আমার রেসিপিটি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভালো লাগলো। আসলে এভাবে রান্না করলে খেতে খুবই মজার হয়ে থাকে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
বড় চিংড়ি মাছ এভাবে রান্না করলে খেতে বেশ দারুন লাগে। আমিও মাঝেমধ্যে আমাদের পুকুরের ছোট চিংড়ি মাছ ধরে এনে দি রান্না করে খাওয়া জন্য। তবে বড় চিংড়ি মাছ আমাদের এদিকে বেশি একটা পাওয়া যায় না তো। অনেক আগে খেয়েছি তাই আপনার রেসিপি দেখে বেশ ভালো লাগলো আর লোভনীয় মনে হল।
আসলে ভাইয়া এই বড় চিংড়ি গুলো খেতে ভীষণ ভালো লাগে। আপনার কাছে রেসিপিটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আমি সবচেয়ে পছন্দের খাবারের মধ্যে চিংড়ি মাছের দোপেয়াজা
পেয়ে যাওয়া রয়েছে। আসলে চিংড়ি মাছের সব কিছুই আমার পছন্দ। তবে মাঝে মাঝে এটা বাসায় তৈরি করা হয়, আপনি আমার পছন্দের একটা খবরের রেসিপি আজকে তুলে ধরেছেন আমার খুব ভালো লেগেছে আশা করি এটা খেতেও খুব চমৎকার হয়েছে।
ভাইয়া চিংড়ি মাছের দোপেয়াজা আপনার পছন্দের জেনে বেশ ভালো লাগলো। তবে আপনার কমেন্ট করার সময় একবার পড়ে দেখবেন তাহলে ভুলগুলো হবে না।ধন্যবাদ
আপু বাটির মধ্যে যখন চিংড়ি মাছগুলো রাখলেন তখন দেখে আর নিজের লোভ কন্ট্রোল করতে পারতেছিলাম না। অনেক অনেক লোভনীয় একটা রেসিপি। মজাদার এই গলদা চিংড়ির দোপেয়াজা রেসিপিটি কিভাবে তৈরি করেছেন সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ভাইয়া এই রেসিপিটি যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমন সুস্বাদু। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।
চিংড়ির যে কোন রেসিপি আমার অনেক পছন্দের। আসলে চিংড়ি মাছটাই আমার অনেক পছন্দের। গলদা চিংড়ি সাধারণত বেশ বড় হয়ে থাকে। বেশ চমৎকার ছিল আপনার রেসিপি টা আপু। গলদা চিংড়ির দোপেঁয়াজা রেসিপি টা বেশ সুন্দর তৈরি করেছেন আপু। রেসিপি টা লোভনীয় লাগছে। সবমিলিয়ে দারুণ উপস্থাপন এবং পরিবেশন করেছেন। ধন্যবাদ আপনাকে।।
হ্যাঁ ভাইয়া গলদা চিংড়ি গুলো বেশ বড় আকারের হয়ে থাকে ।আর এগুলো এভাবে ভুনা করলে খেতেও ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
চিংড়ি মাছ আমার খুব প্রিয়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে গলদা চিংড়ির দোপেয়াজা রেসিপি তৈরি করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হইছে। চিংড়ির দোপেয়াজা দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আমাদের মাঝে এত সুন্দর করে রন্ধন প্রক্রিয়া শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইলো।
ভাইয়া চিংড়ি মাছ আপনার পছন্দের মাছ এবং আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আসলে চিংড়ি মাছ খেতে আমি পছন্দ করি না। তবে চিংড়ি মাছের রেসিপি গুলো দেখতে অনেক বেশী লোভনীয় লাগে। আপনি গলদা চিংড়ি মাছের দোপেয়াজা রেসিপি তৈরি করেছেন যা দেখেই সুস্বাদু মনে হচ্ছে। আসলে আমি মজার মজার রেসিপি তৈরি করে সবাইকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি। আর এই জন্য বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা হয়। আমার তো দেখেই মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছিল আপনার তৈরি করা রেসিপিটা। গলদা চিংড়ির দোপেঁয়াজা রেসিপি তৈরি করার ধাপগুলো এত সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে দেখে শিখে নিলাম কিভাবে এটি তৈরি করতে হয়।
আপু কি বলেন চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না জেনে বেশ অবাক হলাম। তবে খেতে খুবই সুস্বাদু। যাইহোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
চিংড়ি খুব মজার মাছ।আর গলদা চিংড়ি হলে তো কথাই নেই।আপনি আজ গলদা চিংড়ি দোপেয়াজা রেসিপি শেয়ার করলেন।খেতে ভীষণ মজার হয়েছিল ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি। লোভনীয় এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু এটি খেতে খুবই মজার হয়েছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।ভালো থাকবেন।
গলদা চিংড়ি পছন্দ করো না এরকম মানুষ খুব কমই আছে ব্যক্তিগতভাবে গলদা চিংড়ি আমার অনেক বেশি পছন্দের। কিছুদিন আগে আপনি এই রেসিপি তৈরি করেছিলেন এবং সেটা আমাদের মাঝে চমৎকার ভাবে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। গলদা চিংড়ির এই দোপেয়াজা রান্নার রেসিপিটি আমাদের সকলের মাঝে চমৎকারভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন এই চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
গলদা চিংড়ি মাছ আমার অনেক পছন্দের। গলদা চিংড়ি সেম মাংসের মত খেতে। এই চিংড়ি টি খেতে খুবই সুস্বাদু। আপনি দারুণ ভাবে গলদা চিংড়ি দিয়ে দোপেঁয়াজা রেসিপি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
গলদা চিংড়ি আপনার ভীষণ পছন্দের জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।