"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩২ [তারিখ : ০৩-০৮-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tania69


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- তানিয়া তমা। জাতীয়তা- বাংলাদেশী। তানিয়া দি ঢাকায় বসবাস করেন। তিনি বিবাহিতা এবং তার দুটি ছেলে সন্তান আছে। তার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। উনি বাংলায় কথা বলতে ভালোবাসেন। তার সাথে উনি ওনার দেশ বাংলাদেশকেও ভালবাসেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20230803-194606.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


DIY.jpeg

গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেল... @tania69 (03.08.2023 )

আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেল। এরকম ডেকোরেশন বেল বানিয়ে দরজার সঙ্গে ঝুলিয়ে রাখলে খুব ভালো লাগবে দেখতে। গ্লিটার আর্ট পেপার দিয়ে যে কোন জিনিস বানালে দেখতে খুব সুন্দর লাগে। গ্লিটার আর্ট পেপারের জিনিসগুলো বানানো একটু কঠিন বটে কিন্তু সময় নিয়ে বানালে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়।…


DIY যে কঠিন তাই শুধু নয়, DIY বেশ সময় সাপেক্ষও বটে। কোনো এক ভাবনা নিয়ে সেটাকে শুধুমাত্র কাগজের কারিগরি করে সুন্দর ঘর সাজানোর বস্তুতে পরিণত করার মধ্যে অনেক ধৈর্য্য এবং সৃষ্টিশীলতা প্রয়োজন। যেটা তানিয়া দির পোস্ট থেকে স্পষ্ট বোঝা সম্ভব। তার আজকের পোস্টটি তাই যেন আরো বেশি সৌন্দর্য নিয়ে ফুটে উঠেছে।

গ্লিটার আর্ট দিয়ে তার ডেকোরেশন বেল করার ভাবনা আমার কাছে বিশেষ ভাবে ভালো লেগেছে। কারণ যখন গ্লিটার কাগজ অরিগ্যামি কাগজের থেকে বেশি শক্ত পোক্ত ও দৃষ্টি নন্দন হয়। যেটা পোস্টের থাম্বনেইল দেখেই বুঝতে পারা যাচ্ছে।

গ্লিটার আর্ট পেপার দিয়ে যেকোনো রকম জিনিস বানানো যথেষ্ট কঠিন তবে সময় নিয়ে বানালে যে খুব সুন্দর সুন্দর হয় তা আমরা দিদির বেল দেখেই বুঝতে পারছি।


DIY.jpeg

ছবি গুলো তানিয়া দির ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 3 years ago 

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি তানিয়া আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। আসলে ডাই প্রজেক্ট তৈরি করা সত্যিই সময় সাপেক্ষ ব্যাপার। আপুর ডাই প্রজেক্টটি এককথায় দুর্দান্ত হয়েছে। দেখতে সত্যিই খুব আকর্ষনীয় লাগছে। আপুর পোস্ট গুলো সবসময়ই দারুণ লাগে আমার।

 3 years ago 

ধন্যবাদ আমার পোস্টটি সিলেক্ট করার জন্য। অনেকদিন থেকে অপেক্ষায় ছিলাম। আজকে তা পূর্ন হলো। গ্লিটার আর্ট পেপারের জিনিসগুলো বানাতে আসলেই আমার কাছে খুব ভালো লাগে। আর দেখতেও সুন্দর লাগে বানানোর পর।

 3 years ago (edited)

গ্লিটার পেপার এর কাজগুলো খুবই আকর্ষণীয় হয়। আর গ্লিটার পেপার এর ক্রাফট গুলো করতে খুবই সতর্কতার সাথে সম্পন্ন করতে হয়। তানিয়ার ম্যামের কাজটি আসলে প্রশংসার যোগ্য।

 3 years ago 

গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেল জাস্ট চমৎকার ছিল।তানিয়া ম্যাডাম এর পোস্টটি ফিচার্ড আর্টিকেল যুক্ত করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38