গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেল
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেল। এরকম ডেকোরেশন বেল বানিয়ে দরজার সঙ্গে ঝুলিয়ে রাখলে খুব ভালো লাগবে দেখতে। গ্লিটার আর্ট পেপার দিয়ে যে কোন জিনিস বানালে দেখতে খুব সুন্দর লাগে। গ্লিটার আর্ট পেপারের জিনিসগুলো বানানো একটু কঠিন বটে কিন্তু সময় নিয়ে বানালে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় । আমার কাছে তো খুবই ভালো লাগে এই পেপার দিয়ে যেকোন জিনিস তৈরি করতে। সেজন্যই তো যখনই সময় পাই এই পেপার নিয়ে বসে পরি। আজকের যে ডেকোরেশন বেলটি তৈরি করেছি তা বানানোর পর খুব সুন্দর লাগছিল দেখতে। বিশেষ করে দেয়ালে ঝুলানোর পরে আরো বেশি আকর্ষণীয় লাগছিল। আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
- গ্লিটার আর্ট পেপার
- স্কেল
- কাঁচি
- গ্লু গান
- পেন্সিল
- ডাবল সাইডের টেপ
প্রথমে ৯/১০ সেন্টিমিটার মাপের একটি গ্লিটার আর্ট পেপার কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
এখন স্কেল দিয়ে হাফ সেন্টিমিটার মেপে লম্বা লম্বা দাগ দিয়েছি। তারপর পেপারটিকে মাঝ বরাবার ভাঁজ করেছি।
এখন যেখানে দাগ দিয়েছিলাম সেখানে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। কাটার পর পেপারটি এরকম হয়েছে।
এখন ১/১১ সেন্টিমিটার মাপের আরেকটি গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি।
এখন ডাবল সাইডের টেপ চিকন গ্লিটার আর্ট পেপারের উপরে লাগিয়ে সেই পেপারটি আগে থেকে কেটে রাখা পেপারটির উপরে লাগিয়ে দিয়েছি।
তারপর পেপারটিকে ঘুরিয়ে ছবির মত করে লাগিয়ে দিয়েছি। তারপর গোল করে আবারও ঘুরিয়ে ছবির মত করে লাগিয়েছি।
এখন ৭/ ৭ সেন্টিমিটার মাপের লাল একটি গ্লিটার আর্ট পেপার কেটে নিয়ে ছবির মত করে কেটে নিয়েছি।
তারপর দুই পাশ ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি এবং নিচের পাশ ঘুরিয়ে ভিতর দিয়ে লাগিয়ে একটি বো তৈরি করে নিয়েছি।
এখন চিকন চিকন ছোট দুটি গ্লিটার আর্ট পেপার কেটে নিয়ে ছবির মত বানিয়ে নিয়েছি। তারপর উপরে লাগিয়ে দিয়েছি এবং বো টিও উপরে লাগিয়ে দিয়েছি।
তারপর ছোট ছোট হলুদ গোল কিছু গ্লিটার আর্ট পেপার কেটে ডেকোরেশন বেলটির উপরে লাগিয়ে দিয়েছি।
এভাবে আমার ডেকোরেশন বেলটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
হ্যাঁ আপু গ্লিটার আর্ট পেপার দিয়ে যেকোনো কিছু তৈরি করলেই সেটা দেখতে অনেক সুন্দর লাগে কারণ সেটা অনেকটাই কালারফুল হয়। আপনি গ্লিটার আর্ট পেপার দিয়ে ডেকোরেশন বেল তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আর কিভাবে এত সুন্দর ডেকোরেশন বেল তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ডেকোরেশন বলটি সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর লাগছিলো। ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
অসাধারণ দক্ষতা দিয়ে আপনি ডাই পোস্টটি তৈরি করেছেন। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন। যা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ আমার ডাই পোস্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
এমনিতেই গ্লিটার আর্ট পেপার ব্যবহার করে যে কোন কিছু তৈরি করলে খুবই সুন্দর হয়। আপনি তো দেখছি গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেল তৈরি করেছেন অনেক সুন্দর করে। আমার কাছে তো সম্পূর্ণ টা দেখতে অনেক বেশি ভালো লেগেছে। খুবই চমৎকারভাবে আপনি এই বেল টা তৈরি করেছেন এবং আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন। দেয়ালে লাগানোর পরে নিশ্চয়ই খুব ভালো লাগছিল। উপস্থাপনা দেখে যে কেউ কিন্তু এটা তৈরি করতে পারবে।
ঠিক বলেছেন আপু গ্লিটার আর্ট পেপার দিয়ে যেকোন কিছু বানালে দেখতে সুন্দর লাগে। দেয়ালে লাগানোর পর আসলেই অনেক ভালো লাগছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেল তৈরি পোস্ট। আসলে এভাবে যে কোন পোস্ট তৈরি করতে হলে ব্যাপক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। সত্যি বলতে আপনার পোস্ট তৈরি দেখে আমি বেশ মুগ্ধ। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে পোস্ট তৈরীর পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
যে কোন ডাই পোস্ট তৈরি করতেই অনেক সময় লাগে। কিন্তু করার পর খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
এরকম কিছু তৈরি করে ঘরের দেয়ালে লাগালে ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। যা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেল টা অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। এমনিতেই গ্লিটার আর্ট পেপার দিয়ে যে কোন কিছু তৈরি করলে খুব সুন্দর হয়। আপনার এরকম আইডিয়া দেখে সত্যি মুগ্ধ না হয়ে কি থাকা যায়। আমি তো অনেক বেশি মুগ্ধ হয়েছি। আর এটি যদি সরাসরি ঘরের মধ্যে ঝুলানো দেখতে পেতাম তাহলে তো মনে হয় আরো মুগ্ধ হতাম।
ঠিকই বলেছেন ভাইয়া এরকম ডেকোরেশন বেল দিয়ে ঘর সাজালে খুব সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে।
এই ধরনের পেপার গুলো দিয়ে কিছু বানালে ঘরের দেয়ালে বা শোকেসের মধ্যে রাখলে দেখতে বেশ ভালোই লাগে। আজকে আপনি খুব সুন্দর করে গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেল চমৎকার বানিয়েছেন। তবে কাজটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে গ্লিটার আর্ট পেপার দিয়ে কিছু বানানো কঠিন তবে সময় দিয়ে বানালে দেখতে ভালো লাগে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেলটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেলটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার ভাবে গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেল তৈরি করেছেন।গ্লিটার আর্ট পেপার কিছুটা কষ্ট তবে বানানোর পর দেখতে বেশ ভালই লাগে। তবে আপনার ডেকোরেশন বেল তৈরি মুগ্ধ হয়ে গেলাম। যদিও এই গ্লিটার আর্ট পেপারের দিয়ে কিছু বানিয়ে ঘরের দেয়ালে লাগালে দেখতে অসাধারণ লাগে। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেল তৈরি করে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু গ্লিটার আর্ট পেপার দিয়ে বানানো বেশ কষ্টকর। কিন্তু বানানোর পর খুব সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে।