You are viewing a single comment's thread from:

RE: বিলুপ্তির পথে একসময়ের জনপ্রিয় সাংস্কৃতিক বিনোদন মাধ্যম সার্কাস।

in Incredible India3 years ago

খুব সুন্দর একটি টপিক সিলেক্ট করে আলোচনা করার জন্য ধন্যবাদ আপু।

বহু প্রাচীনকাল থেকে পুতুলনাচ, যাত্রাপালা বা সার্কাস এর মতো বিনোদনের জিনিসগুলো গ্রামীণ জনসাধারণের চিত্তবিনোদনের পাশাপাশি লোকজীবনের সৃজন ও মননচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখন তা বিলীয়মান।

একটা সময় ছিলো বৈশাখীমেলার সময় আমাদের এলাকায় সার্কাস আসতো।পুরো মাসব্যাপী চলতো। সার্কাস দেখা আমার কাছে নেশার মতো, যদি শুনেছি এলাকায় সার্কাস এসেছে ওমনি বাবার কাছে জেদ করতাম মেলায় নিয়ে যাও, সার্কাস দেখাও৷ বাবা সহ্য করতে না পেরে আমাকে মেলায় নিয়ে যেতেন আর সার্কাস দেখাতেন। ছোটবেলায় এমন সার্কাসগুলো খুব মনোযোগ দিয়ে উপভোগ করতাম, কিন্ত এখন সময় ও সুযোগের অভাবে তা আর হয়ে উঠে না।

Sort:  
 3 years ago 

@xadhin(62)

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোষ্ট পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনার জন্য শুভকামনা রইল ভাল থাকবেন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39