You are viewing a single comment's thread from:
RE: আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচ রিভিউ।
বর্তমান সময়ে আর্জেন্টিনা ফুটবল দল অনেক ভালো মানের ফুটবল খেলছে তবে আজ খেলায় কেমন অগোছালো ভাব লক্ষ্য করা যাচ্ছিলো। ইকুয়েডর পেনাল্টি মিস না করতে খেলায় ২-১ গোলে এগিয়ে থাকতো ইকুয়েডর। মেসি পেনাল্টি মিস করলেও খুব ভালো পারফর্ম করেছে মার্টিনেজ। অসাধারণ সেভ করার মাধ্যমে ম্যাচ জিতে নিয়েছে।
Sort: Trending
[-]
tomalroy (53)Newbie (verified-Bang)C-5050 2 years ago (edited)
বর্তমান বিশ্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খুবই শক্তিশালী একটি দল। তারা তাদের শক্তি পারদর্শিতা দেখিয়ে চলেছে গত পাঁচ বছর ধরে। এরই মধ্যে তারা ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ জিতে নিয়েছে।২০২১ সালে কোপা আমেরিকা ও ফিনালচিমা কাপ জিতে নিয়েছে। গত পাঁচ বছর ধরে তারা মাত্র দুটি ম্যাচে হেরেছে। তবে এই শক্তিশালী দলটি আজকে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের নৈপুণ্যে ট্রাইবেকারে জিতেছে বটে কিন্তু তাদের খেলায় আজকে ছন্দ ছিল কম। তবে যাই হোক আমার প্রিয় দল আর্জেন্টিনা ম্যাচটি জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাই আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে।আর্জেন্টিনাকে নিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।