You are viewing a single comment's thread from:

RE: দেশি ফল কাঁচা তাল

in Incredible India2 years ago

আমার কাছে পাকা তালের থেকে কাচা তাল বেশি ভালো লাগে খেতে। তালের শাঁস আমার অনেক প্রিয়। বাজারে এর দামও বেশ চড়া তবে আমাদের বাড়িতে তাল গাছ রয়েছে এজন্য কিনতে হয় না।

কাচা তালের পাশাপাশি তাল পেকে গেলে এর বড়া খাওয়াটা অনেক মজার। মা বাড়িতে তালের বড়া বানায় প্রতি বছরই যেটা অনেক সুস্বাদু হয়ে থাকে।

যারা তালের ব্যবসা করে তারা গ্রাম থেকে কম দামে কিনে নিয়ে শহরে গিয়ে বেশ ভালো দামেই বিক্রি করে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62724.02
ETH 1779.38
USDT 1.00
SBD 0.39