You are viewing a single comment's thread from:
RE: "বাস্তব অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে, ভীষন খারাপ একটি দিন অতিবাহিত হলো আজ"
আমি প্রথমেই শ্রদ্ধা জানাই আপনাকে ও আপনার দায়িত্বশীল মনোভাবকে। পারিবারিক এত অসুবিধার মধ্যে পরিবারের প্রতি নিজের দায়িত্ব ও তার পাশাপাশি কমিউনিটিতে আপনার কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে কখনও পিছু পা হন না। এটা সত্যি শিক্ষনীয় বিষয়।
ঠিকই বলেছেন এই প্রচন্ড গরমের কারনে সুস্থ মানুষের অবস্থাও খুব খারাপ হয়ে পড়ছে। সেখানে বয়স্ক ও অসুস্থ মানুষরা তো আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। আমি নিজেও কয়েকদিন যাবত হালকা জ্বর জ্বর ও অসুস্থতায় ভুগছি।
আপনাকে দেখে অনেক আপসেট মনে হচ্ছে। ধৈর্য্য ধরুন ও ঈশ্বরের উপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন।
সত্যিই অনেক আপসেট ছিলাম ঐদিন। এর আগে কাউকে এমন ভাবে সুগার ফল করা অবস্থায় দেখিনি। এদিন শশুরমশাইকে ঐভাবে দেখে আমি কেমন যেন হয়ে গিয়েছিলাম। দায়িত্ব পালন আরও ভালোভাবে করতে হতো। ওটা আমি সম্পূর্ণ পারিনি, তবে ভবিষ্যতে আরও চেষ্টা করবো। তবে আপনাদের মন্তব্য আমাকে অনেক উৎসাহিত করেছে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।