You are viewing a single comment's thread from:
RE: "বাস্তব অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে, ভীষন খারাপ একটি দিন অতিবাহিত হলো আজ"
গতদিনের টিউটোরিয়াল ক্লাসেই জানতে পেরেছি আপনার শ্বশুর মশাই অনেক বেশি অসুস্থ। কিন্তু তারপরও আপনি এই কমিউনিটির সাথে আমাদের মাঝে যুক্ত আছেন। সত্যিই আমাদের কাছে এটাই বড় পাওয়া।
আমরা অনেক আগে থেকেই জানতাম আপনার শ্বশুর মশাই অসুস্থ। তবে এইভাবে হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পরায় আপনার উপর বেশ চাপ গেছে। আপনারা তৎক্ষণাৎ এম্বুলেন্সে হসপিটাল এ নিয়ে গেছেন।
দোয়া করি আপনার শ্বশুরমশাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।
অনেক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন, তবে সেদিন অবস্থা এমন হবে ভাবিনি। আমরা প্রায় তাকে হারিয়ে ফেলছিলাম। তবে এই পরিস্থিতিতে যতটা সময় কমিউনিটিতে দেওয়া উচিত ছিল আমি দিতে পারিনি। তবে আজ তিনি বাড়িতে ফিরেছেন, এখন থেকে আগের মতোই সময় দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।