You are viewing a single comment's thread from:

RE: ছদ্মবেশী! (Duel personality!)

in Incredible Indialast year

আমি বরাবর স্পষ্টভাষী সেই অর্থে হয়তো ছিলাম না, একদম যখন ছোট বাবা কাউকে টাকা ধার দিয়েছে, হয়তো লজ্জার কারণে ফেরৎ চাইতে পারতেন না, আমাকে পাঠিয়ে দিতেন এবং শিখিয়ে দিতেন বলবে, জ্যেঠু বাবার কাছে টাকা শেষ হয়ে গেছে, তাই তোমার কাছে বাবার যে টাকাটা আছে, সেটা কি তুমি দেবে?

আমি কথাটা নিজের স্টাইলে বলতাম, ঐ বাড়িতে আমার বেশ যাতায়াত ছিল, মা এর হাত থেকে পালিয়ে বহুবার আশ্রয় পেয়েছি!

কাজেই, বাড়ির উঠোন থেকেই চিৎকার ও.... ও.... জ্যেঠু বাবা পাঠিয়েছে তোমার কাছে বাবা টাকা পায় সেটা ফেরত নিতে।

সত্যি বলতে অতগুলো কথা গুছিয়ে বলতে যা সময় ব্যয় হবে তার চাইতে সোজা কথা সোজা ভাবে বলে দিতাম।

তবে, আমার মা এবং বাবা মারা যাবার পর বাস্তবের নগ্ন রূপ দেখে নিজেকে অনেক কঠিন করতে হয়েছে।

Sort:  
 last year 

এই কমেন্টের উত্তরের মাধ্যমে! আপনার সম্পর্কে আরো কিছু জানতে পারলাম। আপনি জীবন থেকে অনেক কিছুই শিক্ষা দিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60220.32
ETH 1618.00
USDT 1.00
SBD 0.38