You are viewing a single comment's thread from:

RE: ছদ্মবেশী! (Duel personality!)

in Incredible Indialast year (edited)

আজকে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছেন ! যা আমাদের সবার জীবনের সাথে সম্পর্কিত।আপনার লেখা একটি চিরন্তন সত্যের প্রতিফলন, যেখানে সমাজের দ্বিচারিতা এবং ছদ্মবেশীদের মুখোশ খুলে দেওয়া হয়েছে,ছদ্মবেশী মানুষদের চেনার ও তাদের থেকে সতর্ক থাকার পরামর্শ খুবই প্রাসঙ্গিক। একদিন হয়তো আমরা বুঝতে পারবো, একলা পথই আমাদের সত্যিকারের শান্তি ।আপনি সত্যিই খুব ভালোভাবে আপনার পোস্টে তুলে ধরেছেন ! কিভাবে কিছু মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য অন্যদের ব্যবহার করে। সমাজে এমন মানুষের সংখ্যা কম নয়, কিন্তু আমাদের উচিত তাদের থেকে দূরে থেকে সৎ পথেই চলা।

আপনি যে বিষয়টি তুলে ধরেছেন, তা আমাদের মনে করিয়ে দেয় যে, জীবনে সৎ থাকতে গেলে কিছু ত্যাগ এবং সাবধানতা জরুরি। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো! ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য সব সময় শুভ কামনা রইল দিদি।

Sort:  


Best regards
You created exclusive and quality content
We wish you a happy new year 2025
Team 01 - Steemit Explorers Team

image.png

@damithudaya

 last year 

Thank you @damithudaya Sir for supporting me 💕 🙏

 last year 

আমি বরাবর স্পষ্টভাষী সেই অর্থে হয়তো ছিলাম না, একদম যখন ছোট বাবা কাউকে টাকা ধার দিয়েছে, হয়তো লজ্জার কারণে ফেরৎ চাইতে পারতেন না, আমাকে পাঠিয়ে দিতেন এবং শিখিয়ে দিতেন বলবে, জ্যেঠু বাবার কাছে টাকা শেষ হয়ে গেছে, তাই তোমার কাছে বাবার যে টাকাটা আছে, সেটা কি তুমি দেবে?

আমি কথাটা নিজের স্টাইলে বলতাম, ঐ বাড়িতে আমার বেশ যাতায়াত ছিল, মা এর হাত থেকে পালিয়ে বহুবার আশ্রয় পেয়েছি!

কাজেই, বাড়ির উঠোন থেকেই চিৎকার ও.... ও.... জ্যেঠু বাবা পাঠিয়েছে তোমার কাছে বাবা টাকা পায় সেটা ফেরত নিতে।

সত্যি বলতে অতগুলো কথা গুছিয়ে বলতে যা সময় ব্যয় হবে তার চাইতে সোজা কথা সোজা ভাবে বলে দিতাম।

তবে, আমার মা এবং বাবা মারা যাবার পর বাস্তবের নগ্ন রূপ দেখে নিজেকে অনেক কঠিন করতে হয়েছে।

 last year 

এই কমেন্টের উত্তরের মাধ্যমে! আপনার সম্পর্কে আরো কিছু জানতে পারলাম। আপনি জীবন থেকে অনেক কিছুই শিক্ষা দিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60731.83
ETH 1631.10
USDT 1.00
SBD 0.38