RE: ঝাল সুজি ( ছোটোবেলায় মায়ের হাতে তৈরি বেস্ট রেসিপি)
@pinki.chak তুমি দেখছি আমাকে স্কুল জীবন থেকে বেরোতেই দেবে না!
অবাক হবে না, আমার প্রতিটি দাবির পিছনে থাকে একটা না একটা ঘটনা।
এই যে সুজির পদ তুমি আজকে ভাগ করে নিয়েছো, এটা প্রায় প্রতিদিন আমার প্রিয় বান্ধবী কবরীর স্কুলের টিফিন দেখতে পাওয়া যেতো।
লুচি, আলুর দম, ঝাল সুজি, আর চিড়ের পোলাও এইগুলো তালিকার উর্ধ্বে ছিল।
যাইহোক তখন আমার এটা খেতে একদম ভালো লাগতো না, তবে পরবর্তীতে বুঝলাম যেটাকে আমরা সকলে ঝাল সুজি জেনেই বড় হয়েছি, সেটার আলাদা নাম এবং তৈরির খানিক ভিন্ন পদ্ধতি রয়েছে।
এই পদটির আসল নাম উপমা, ঝাল সুজি বলে আসলে কোনও পদ নেই, এটি শীতকালীন রং বেরঙের সবজি সহযোগে এবং কাজু, কিসমিস দিয়ে আমি তৈরি করি।
এই পদ (আমার ভার্সন) তৈরির পদ্ধতি আমি আগেও দিয়েছি, যেখানে কারিপাতা, ঘী মুল উপাদান। দাড়াও তোমাকে আমার তৈরি ঝাল সুজি ওরফে উপমা আমার হাতে তৈরির একটা ছবি দিচ্ছি।
আমি হলুদ ব্যবহার করি না উপমাতে! আমি আলুর ব্যবহার ও করি না, তোমার মত করে আমি সেই টিফিনে আনতে দেখতাম।
এটা খেতে আমি ভীষণ ভালোবাসি, জানিনা তোমার দেখে পছন্দ হবে কিনা!
An eyecatcher it is this plate!
Great to see that among all the short comments there is a longer one to upvote.
🍀♥️

আসলে উপমার original taste টা আমার তেমন পছন্দ নয় তাই ছোটোবেলায় মায়ের তৈরি ঝাল সুজি আর উপমার সংমিশ্রণে নিজের টেস্ট মতো আমি এটা বানিয়ে খাই। আমার এটাই বেশি ভালো লাগে।
আপনি আপনার স্কুল জীবনের স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করলেন, আমি খুব খুশি হলাম।