অন্য আকাশ!

in Incredible India18 hours ago

1000088425.jpg

কুসুম নিজের গ্রামে ফিরেছে গত রবিবার। এই আষাঢ় মাসেই গত বছর তার বিয়ে হয়েছিল, বেশ বড়লোক ঘরে!

দেখাশোনা করেই বিয়ে! সবেমাত্র ক্লাস নাইন থেকে টেনে উঠতে না উঠতেই পাড়ার এক ঘটক সম্বন্ধ নিয়ে আসলে বাড়ির লোক তড়িঘড়ি কথাবার্তা পাকা করে ফেলে!

কুসুম জ্যৈষ্ঠ কন্যা, তার ছোট আরেক বোন এবং সবচাইতে ছোট ভাই!

সেদিন কুসুম বুঝেছিল, নিম্ন মধ্যবিত্ত ঘরে কন্যা সন্তান আজও বোঝা! তার ইচ্ছের ধার ধারে না কেউ!

একবার সাহস করে চুপিচুপি মায়ের কাছে আবদার করেছিল কুসুম;
যদি, তার মা অন্ততঃপক্ষে মাধ্যমিক পরীক্ষা দেবার অনুমতি বাবার কাছ থেকে নিতে পারে!

বিশেষ লাভ হয়নি! বরঞ্চ এই আবদার স্বামীর কাছে করবার উপদেশ কুসুম পেয়েছিল সেদিন তার মায়ের কাছ থেকে!

মনে মনে সেদিন কুসুম ভেবেছিল যাদের হাত ধরে এই ধরায় আসা, তারাই তার ইচ্ছের মূল্য দিতে নারাজ, পরের ঘরে সেই আশা পূর্তি করা তো দুরস্ত, এটি নিছক অলীক কল্পনা!

লেখাপড়ায় মন্দ হলেও নয়তো নিজের মনকে খানিক বুঝ দিতে পারতো কুসুম, কিন্তু ক্লাসে প্রথম সারিতে থাকা ছাত্রীর এ হেন সিদ্ধান্তে আহত হয়েছিল স্কুল শিক্ষিকারা পর্যন্ত!

যেদিন কুসুমের বিয়ে হয়েছিল, সেদিন মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, সেই জলে খানিক ঢাকা পড়ে গিয়েছিল কুসুমের চোখের জল!

শ্বশুর বাড়িতে পা রেখে বুঝেছিল কুসুমের বেড়ে ওঠার পরিবেশ এদের চাইতে একেবারেই ভিন্ন!
বিয়ের আগে হবু স্বামীর সাথে কথা বলার সুযোগ পায়নি কুসুম, তবে বিয়ের পরে পরেই কারণটা খুব পরিষ্কার হয়ে গিয়েছিল তার কাছে।

প্রতিদিন নৈশভোজে বাইরে যাওয়া, আধুনিক সাজসজ্জা, ব্যবসায়ী পরিবারে নিত্যদিন নতুন নতুন ব্যবসার কাজে অচেনা মানুষের সাথে নাচ গান ইত্যাদি বেশ অস্বস্তিকর লাগতো কুসুমের!

এটাই কি শহরের স্বাভাবিক জীবন যাপন? প্রশ্ন করেছিল, কুসুমের বড় জায়ের কাছে।
উত্তরে সে বলেছিল, সময়ের সাথে সাথে সব উত্তর পেয়ে যাবে।

1000088434.jpg

কুসুম প্রতি মুহুর্তে নিজের সহপাঠী এবং স্কুলের শিক্ষিকা আর নিজের গ্রাম সবকিছুর কথা ভাবতো একলা বসে থাকলেই।
নতুন বছর উৎযাপন উপলক্ষে কুসুমের শ্বশুর বাড়িতে নৈশভোজের আয়োজন করা হয়েছিল, এবং সেদিন রাত্রে কুসুমকে বলা হয়েছিল, ব্যবসায়ী ক্লায়েন্ট কে বিশেষ ভাবে খুশি করবার আদেশ এসেছিল তার স্বামীর কাছ থেকে!

তারপর থেকে কুসুম বুঝেছিল, গ্রামের গরিব ঘরের মেয়ে এনে কিভাবে বড়লোক ঘরের অন্দরমহলে ব্যবহার করে এই পরিবার!

সেদিন থেকে মনে মনে লড়াই করতে বদ্ধপরিকর হয়েছিল কুসুম।
রাত্রে তাকে খাবারের সাথে বিশেষ ওষুধ প্রয়োগ করা হচ্ছিল, তাই অচৈতন্য হয়ে যেতো কুসুম আর ফলস্বরূপ, সে কোনো প্রমাণ সংগ্রহ করতে পারছিল না!

এরপর কুসুম ঠিক করে, ঘরের মধ্যে ক্যামেরা বসাবে, এবং এই কাজে এই সাহায্য চেয়েছিল তার জায়ের থেকে!

কোথাও না কোথাও কুসুম বুঝেছিল, তার জা নিজেও এই দমবন্ধ করা অনৈতিক পরিস্থিতি থেকে মুক্তি চায়।

অর্থের অভাব ছিল না, বৈভবের সুযোগ নিয়ে দুই জা কিছুদিন অভিনয় করেছিল সহযোগিতার, এবং সেই বিশ্বাসের সুযোগ তারা একলা বাইরে যাওয়ার অনুমতি পেয়েছিল একদিন;
এই সুযোগ কাজেই লাগিয়ে তারা কিনে এনেছিল নতুন একাধিক মোবাইল এবং সঙ্গে নতুন নম্বর।

এর আগে থাকা মোবাইলের পুরোটাই পরিচালনা করতো উভয়ের স্বামী।

এরপর, যেদিন পুনরায় নৈশভোজের আয়োজন করা হয়েছিল, সেদিন রাত্রে কোনরকমে ওষুধ খায়নি কুসুম।

সেদিন সবটাই রেকর্ড করে তার জা, তারা দু'জনে সোস্যাল মিডিয়াকে বেছে নিয়েছিল ভদ্রতার আড়ালের কুকীর্তি তুলে ধরতে!
নতুন নম্বরের সহযোগিতায় ওই নৃশংসতাকে তুলে ধরে তারা দুজনেই সোশ্যাল মিডিয়ায়।

কারণ, তারা উভয়েই বুঝেছিল এবং দেখেছিল, প্রশাসনের একাংশ এই অনৈতিকতার সাথে যুক্ত, কাজেই সে পথে তারা হাঁটেনি!

অন্যদিকে নম্বর নতুন হওয়ায় বাড়ির লোক খানিক দ্বন্দ্বে পড়ে গিয়েছিল।
স্বনামধন্য পরিবার তাই, রাতারাতি ভাইরাল হয়ে যায় এই ঘটনা!

কাজেই, ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়, সঙ্গে নাম উঠে আসে একাধিক প্রশাসনে থাকা মানুষের নাম।

1000088431.jpg

আজ কুসুম সোস্যাল মিডিয়ায় একটি পরিচিত মুখ, সে ফিরে এসেছে গ্রামে, কিন্তু বাড়িতে ওঠেনি;
আজ সোস্যাল মিডিয়া থেকে উপার্জন করে একটি ভাড়া বাড়িতে থেকে তার লেখাপড়া পুনরায় শুরু করেছে কুসুম!

এখন সে মনখুলে নিজের অর্জিত অভিজ্ঞতা সমাজের মানুষের সাথে ভাগ করে নেয়, আর অনুরোধ করে কেনো শিক্ষা কখনও কখনও জীবনের দিক পরিবর্তন করতে সক্ষম!

আজ বেগুনি আভায় রাঙানো আকাশের দিকে তাকিয়ে সে কথাই ভাবছিল কুসুম।

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60250.37
ETH 1580.64
USDT 1.00
SBD 0.42