অনুষ্ঠানটি শুধুই কি চ্যালেঞ্জ? নাকি মানসিক দৃঢ়তার পরীক্ষা?

in Incredible India2 days ago

1000091073.jpg

আরিজোনা!

আজকে যে ছবিগুলো আপনাদের সাথে ভাগ করে নিয়েছি, সেখান থেকে অনেকেই হয়তো অনুষ্ঠানটির নাম পড়ে ফেলতে পারবেন, তাই আর আলাদা করে লেখায় উল্লেখ করলাম না!

এখন ভারতীয় সময় রাত সাড়ে দশটা! যখন টেলিভিশনের পর্দায় ডিসকভারি চ্যানেলে এই অনুষ্ঠানটি দেখতে দেখতে লেখাটি লিখছি!

যদিও, বহু বছর ধরেই আমি এই অনুষ্ঠানটি দেখছি, তবে, এই প্রথম নিজের লেখায় অনুষ্ঠানটির বিষয় উল্লেখ করছি!

দেখুন, যারা নিন্দুক, তারা অনুষ্ঠানটির নাম পড়ে নিন্দায় সামিল হতেই পারেন, তাতে আমার বিশেষ মাথাব্যথা নেই!

বরাবরের মতোই আমি সে সকল অনুষ্ঠান দেখি যেগুলো কিছু শিক্ষা, কিছু সামাজিক বার্তা তথা মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক।

আর এই অনুষ্ঠানটি ঠিক সেরকম বলেই এটি আমি রাত্রে ঘুমোতে যাবার আগে পর্যন্ত দেখতে থাকি।

এবার খানিক এই চ্যালেঞ্জ নিয়ে তৈরি অনুষ্ঠান সম্পর্কে ধারণা দেওয়া যাক, অন্ততঃপক্ষে যারা কখনও এই অনুষ্ঠান দেখেননি তাদের জন্য!

1000091060.jpg

এই চ্যালেঞ্জ তিনটি ভাগে বিভক্ত! প্রথম চ্যালেঞ্জ হয় ১৫ দিনের, এরপরের চ্যালেঞ্জ হয় ২১ দিনের এবং সর্বোচ্চ হয় ৩৩ দিনের!

নারী এবং পুরুষ নির্বিশেষে এখানে অংশগ্রহন করে থাকে।
সাধারণত ১৫ দিনের চ্যালেঞ্জ থাকে দু'জন করে, সম্পূর্ণ অজানা, অচেনা দু'জন;
এদের মধ্যে একজন নারী, আরেকজন পুরুষ!

1000091072.jpg

২১ দিনের চ্যালেঞ্জও অপরিবর্তিত, তবে আগে অভিজ্ঞতা রয়েছে সাধারণত এমন মানুষ এখানে যোগদান করে।

সর্বোচ্চ দিনের ক্ষেত্রে অংশগ্রহণকারীদের দল থাকে, সেখানে হতে পরে ৩ জন করে এক্ একটি দল এক্ এক জায়গায়, আবার তারা একটা সময় পরে ছয়জন কিংবা নয় জন, মিলিত হয়ে বাকি চ্যালেঞ্জ সম্পন্ন করে।

এবার চ্যালেঞ্জ কি? কখনও গভীর জঙ্গল, কখনও মরুভূমি, কখনও সমুদ্র, এমন এমন জায়গা এখানে নির্বাচন করা হয়, যেখানে দুঃস্বপ্নেও কেউ এক্ রাত খোলা আকাশে থাকার সাহস দেখাতে দু'বার চিন্তা করবে!

একটা উদাহরণ দিচ্ছি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত কালাহারি মরুভূমি!

এরকম দুর্বিষহ জায়গা নির্বাচন করা হয়, এরপর কিছু যোগ্যতা পরীক্ষা করে দুজনকে নির্বাচিত করা হয়, এরপর সেখানে তাদের পাঠানো হয়!

1000091074.jpg

1000091065.jpg1000091067.jpg

1000091064.jpg

এই পর্যন্ত শুনে হয়তো কেউ কেউ ভাবতেই পারেন এতে আর কি বাহাদুরি রয়েছে!
এবার সেই প্রসঙ্গে আসছি! এদেরকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় রাখা হয়, সঙ্গে কেবলমাত্র একটি করে জিনিষ আনতে পারবে!

যেখানে তারা প্রায়শঃই সঙ্গে নিয়ে আসে, আগুন জ্বালাবার জন্য একটি যন্ত্র আরেকজন ধারালো কোনো অস্ত্র!
এছাড়া যারা এই অনুষ্ঠানের নির্মাতা তারা একটি ম্যাপ আর সঙ্গে জল ফোটানোর জন্য একটি পাত্র দেয়! ব্যাস!

1000091068.jpg

এবার ভেবে দেখুন, এই নিয়ে পোশাক হীন অবস্থায়, তারা তৈরি করে এই ১৫ দিনের জন্য থাকার বাসা, সঙ্গে খাদ্য জোগাড় করতে হয় নিজেদেরকেই, আর আসে পাশে কীট পতঙ্গের উৎপাতের পাশাপশি, এমন কোনো বন্য জন্তু নেই যার অনুপস্থিতি চোখে পড়বে!

1000091069.jpg

শূন্য হাতে টিকে থাকার লড়াই, হ্যাঁ! এটাই আমি শিখি এই অনুষ্ঠান থেকে!

যেখানে টিকে থাকবার বিষয়টি গুরুত্ব পায় অধিক, একে অপরের নগ্ন শরীর দেখবার চাইতেও!

সম্প্রচারের সময় অবশ্যই নির্মাতা এই নগ্নতার বিষয়টি মাথায় রাখেন, তাই অনুষ্ঠানটি আমার মনে হয় যে কেউ দেখতেই পারে(ব্যাক্তিগত অভিমত)!

1000091075.jpg

এই উন্নত যুগে দাড়িয়ে, মাথার উপরে ছাদ ছাড়া, খাবার, পোশাক ছাড়া টিকে থাকা কতখানি কঠিন, সেটা না দেখলে উপলব্ধি করা মুশকিল!

তাই, অনেকেই এই না খেয়ে থাকা সহ্য করতে না পেরে, শো ছেড়ে চলে যায় মাঝে পথেই!
এখানে কিন্তু নারী পুরুষ উভয়কেই একই দৃষ্টিভঙ্গিতে দেখা হয়, তাই বেশ ভালো লেগেছে যখন দেখেছি, একজন নারী শেষ পর্যন্ত টিকে গিয়েছে, আর শো ছেড়ে চলে গিয়েছেন পুরুষ!

1000091070.jpg

শেষ পর্যন্ত টিকে থাকার পর, ৪মাইলকিংবা তার অধিক পথ হেঁটে পৌঁছতে হয় শুরুর দিন দেওয়া ম্যাপ ধরে, তারপর কখনও গাড়ি, কখনও উড়োজাহাজ, আবার কখনো জলজাহাজ আসে, জায়গা বিশেষে, তাদের ফিরিয়ে নিয়ে যেতে!

তবে, পরিশেষে এটাও জানিয়ে রাখা প্রয়োজন অলক্ষ্যে এদের উপর পুরো অনুষ্ঠানের টিমের নজর থাকে, আর এদের গলায় একটি মাইক পরিয়ে দেওয়া হয়, যেকোনো রকম অসুস্থতা, অসুবিধা কিংবা শো ছেড়ে মাঝপথে চলে যাবার সিদ্ধান্ত জানালে, তৎক্ষণাৎ টিম থেকে একাধিক লোক এসে তাকে নিয়ে যায়।

1000091078.jpg

আচ্ছা, এই চ্যালেঞ্জ কিন্তু শুধু বিদেশেই সীমাবদ্ধ নয়, ভারতেও ছয়জন মিলে এটিতে যোগদান করেছে, যেখানে জয়ী পাঁচজন, একটি মেয়ে সহ চারজন ছেলে!

দুজন মেয়ের মধ্যে একজন অসুস্থতার কারণে মাঝপথে শো ছেড়ে চলে যায়!

এটাকে একদিকে অনেকেই যেমন পাগলামি, বাড়াবাড়ি এমন বিশেষণ দিয়ে আখ্যায়িত করবেন, তেমনি আমি এই চ্যালেঞ্জকে মানসিক দৃঢ়তা বলে আখ্যায়িত করবো!

1000091077.jpg

ভারতীয় চ্যালেঞ্জের বিজয়ী মেয়েটি , নাম সুদীপা!

আমার দলে কতজন আছেন, মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না! দৈনন্দিন চাহিদার তিনটি
মূল প্রয়োজনকে উপেক্ষা করে, এইভাবে দিন কাটাতে কতখানি সাহসিকতার প্রয়োজন সেটা বলার অপেক্ষা রাখে কি?

আদিম যুগে মানুষ কিভাবে জীবন নির্বাহ করতো সেটা খানিক আন্দাজ করা যায় এই অনুষ্ঠান দেখলে!

রোজকার অনেক সুবিধাকে আমরা প্রায়শঃই উপেক্ষা করি, আর এই অনুষ্ঠান দেখতে দেখতে সেটাই আমায় ভাবায় এবং আরো অধিক সংবেদনশীল হতে শেখায়!

আপনাদের মধ্যে কি কেউ দেখেছেন কখনো এই অনুষ্ঠান?
এটা কি শুধুই চ্যালেঞ্জ? নাকি নিজের মানসিক দৃঢ়তার পরীক্ষা?

1000010907.gif

1000010906.gif

Sort:  
 yesterday 

The program seems interesting, I used to love shows like this because they are far more than a survival challenge. It shows how resilience, teamwork, and determination can help people to overcome extreme conditions. Watching participants adapt with almost nothing reminds us to appreciate life's basic comforts and shows that mental strength is often just as important as physical endurance. Thanks for sharing with us and congratulations to the Indian girl! 💖 Yep!! Girl power!!!💪✨

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64176.44
ETH 1798.29
USDT 1.00
SBD 0.38