You are viewing a single comment's thread from:

RE: কেমন ছিল ১৯৯০ দশকে গ্রামের টেলিভিশন দেখা।

in Incredible India2 years ago

এটা একদম ঠিক যে , সময় কারো বাড়িতে একটা টেলিভিশন থাকা মানে অনেক কিছু বুঝাত।আমাদের পুরো এলাকার মাঝে দুটো টেলিভিশন ছিল ,তার একটা ছিল আমাদের বাড়িতে। ছোট বেলায় আমার মনে পরে যেদিন খেলা কিংবা সিনেমা দেখাতো সেদিন বাড়ি ভরে যেত মানুষে। সবাই টিভি দেখতো আর আমি টিভির পাশে বসে মানুষ দেখতাম। এন্টেনার কথা ভুলেই গিয়েছিলাম ,আপনার পোস্ট দেখে মনে পরলো।

Sort:  
 2 years ago 

সেই পুরনো স্মৃতিগুলো যখন মনে পরে তখন মন চায় সেই পুরনো দিনগুলিতে ফিরে যাবার। কত বাড়ির মানুষের এসে জোরো হতো আমাদের বাড়িতে টিভি দেখার জন্য। যখন সিনেমা শুরু হতো তখন বড়রা বলতো চুপ করে বসে থাকার জন্য। যেই বিজ্ঞাপন চলে আসতো তখন সবাই গুন গুন করে কথা বলতে লাগতো। সেই দিনগুলি খুব ভালো ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63938.21
ETH 1772.59
USDT 1.00
SBD 0.39