You are viewing a single comment's thread from:

RE: Better life with steem || The Diary Game || 05th July, 2024 || হসপিটালে কাটানো একটি দিনের গল্প

in Incredible India2 years ago

ঠিক বলেছেন হসপিটালে গেলে বোঝা যায় যে আমরা কতটা সৌভাগ্যবান। অসহায় মানুষগুলো ও তাদের সাথে থাকা লোকজন এর দূর্দশা দেখলে দমবন্ধ হয়ে আসে।
লেখাটা পড়ার আপনার দিদির অবস্থা চিন্তা করতে ছিলাম যে এতগুলো অসুস্থ মানুষ ও নিজের ডিউটি সব কিছু সামাল দেয়াটা খুবই কস্টকর।
এর মাঝে আপনি আপনার দিদির কাছে গিয়ে থাকায় এবং আপনার দাদাকে নিয়ে হসপিটালে যাওয়ায় তার কিছুটা হলেও উপকার হয়েছে।
এতকিছু সামলে বাড়ি ফিরে আপনার ক্লান্ত হয়ে পড়াটাই স্বাভাবিক। তবে বাড়ির বাকি সবাই মিলে আপনার কাজ কিছুটা হলেও কমিয়ে দিয়েছে এটা দেখে ভালো লাগলো ।

Sort:  
 2 years ago 

এটা একদমই ঠিক বলেছেন, হসপিটালে ডিউটি করা আসলে অনেকখানি মানসিক চাপ নেওয়া। বিশেষ করে দিদি বাচ্চাদের সেকশনের সিস্টার ইনচার্জ, তাই বাচ্চাদের কান্নায় সারাক্ষন ভরে থাকে ওর ওয়ার্ড। যেটা ওর কাছে আরও বেশি কষ্টের। সেই সমস্ত কিছু পার করে আসার পর বাড়িতে যদি এমন অসুস্থ মানুষ থাকে, আর তাকে নিয়ে এমনভাবে হসপিটালে দৌড়ে দৌড়ে করতে হয়, সেটা আরও অনেকখানি বেশি কষ্টদায়ক। হ্যাঁ সেদিন বাড়িতে এসে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর বাড়ির সকলের কারণে কিছু সময় বিশ্রামও পেয়েছিলাম। ভালো লাগলো মন্তব্য পড়ে। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65520.11
ETH 1924.93
USDT 1.00
SBD 0.38