You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem | | The Diary Game | | 02 June, 2024

in Incredible India2 years ago

রোদ উঠার কারণে আপনাদের ধানের কাজ ভালই চলতেছে শুনে খুশি হলাম। প্রার্থনা করি এই কদিন দিনও ভালই রোদ থাকুক।

গাছে উঠে গাছে কাঁঠাল পেরেছেন। কাঁঠালের চেহারা দেখে তো মনে হচ্ছে ভালোই মিষ্টি হয়েছে
হয়েছে। আমার বাসা কাঁঠালের মেলা মিলছে।ছেলেরা কাঠাল খায় না, আমারও ভালো লাগে না।এখন প্রতিদিন কাঁঠাল বিতরণ করা আমার দৈনন্দিন কাজের মাঝে পরেছে।
আপনাদের ল্যাবের নতুন সাইনবোর্ড টা ভালই হয়েছে দেখতে।
রাতে ল্যাপ থেকে বেরিয়ে যাওয়ার সময় ফার্মেসি থেকে দুটো ইনজেকশন কিনে নিয়ে গিয়েছিলেন এক রোগীর জন্য।
আপনার সারাদিনের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

জ্বী আপু! কয়েকদিন থেকে রোদ হচ্ছে এজন্য আমাদের ধানের কাজগুলোও প্রায় শেষের পথে। দোয়া করি, আর কয়েকদিন রোদ হলে সব কাজ শেষ হয়ে যাবে। সত্যিই গাছ থেকে টাটকা কাঁঠাল পেরে খাওয়ার মজাই আলাদা। তবে আমারও কাঁঠাল খেতে তেমন একটা ভালো লাগে না।
প্রতিদিনই ল্যাব থেকে বাসায় যাওয়ার পথে একজন রোগীর বাড়িতে গিয়ে ইনজেকশন দিয়ে দিতে হয়।
আমার পোস্টে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38