You are viewing a single comment's thread from:

RE: মাঝে মাঝে নিয়ম ভাঙতে ভালো লাগে।

in Incredible India3 years ago (edited)

নিয়ম ছিলো তবে এতটা শাসনের মাঝে বড়ো হই নাই। কলেজে ভর্তির পর থেকে যথেষ্ট স্বাধীনতা পেয়েছি। যদিও সন্ধ্যার পরে বাইরে থাকা কেউ তেমন একটা পছন্দ করতো না কিন্তু এজন্য বাড়াবাড়ি কিছু হজম করতে হয় নাই। ছোট থেকে ছেলেমেয়ে একসাথে পড়েছি এটা তাই ছেলে বন্ধুও ছিলো।তারাও বাসায় আসতো আমরাও যেতাম।একসাথে রিক্সায় কিংবা বাসেও আসা যাওয়া করতাম । আপনার লেখা পড়ে এদিক থেকে নিজেকে লাকি মনে হচ্ছে।

তবে বিয়ের পরে অবস্থাটা অনেকটাই চেন্জ হয়ে গিয়েছিল। শশুড় শাশুড়ির কথার বাইরে কিছুই করা চলতো না। আদর করতো না এমনও না।কিন্তু জোড়ে হাসা, জোরে কথা সবই বন্ধ হয়ে গিয়েছিল অনেকটাই।কাজ না জানার কারনে পদে পদে অপদস্ত হতে হতো ।মাঝে মাঝে পালাতে ইচ্ছে করত।এই সময়টায় এসে আপনার সাথে নিজের মিল খুঁজে পেলাম।
যাই হোক এর মাঝেও কিছুটা হলেও নিজের জন্য নিজের মতো করে বাচার চেষ্টা করুন।এত নিয়ম মেনে কি হবে সবসময়।
ভালো থাকবেন সবসময়।

Sort:  
 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে মতামত প্রদান করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37