You are viewing a single comment's thread from:

RE: সময়ের সঠিক ব্যবহার।Journal - Appropriate usage of time!

in Incredible India2 years ago
  • আপনার লেখা শীর্ষকটির মধ্যে দিয়ে বহুমূল্যবান একটি বার্তা দিয়েছেন আপনি। সত্যিই সময়ের সঠিক ব্যবহার আমাদের প্রত্যেকের জানা উচিত। শুধুমাত্র তখনই সময়কে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হয় এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে সমস্ত দায়িত্ব পালন করা যায়।

  • আমাদের সকলের জন্যই নির্ধারিত সময় এক। তবে সময়ের সঠিক ব্যবহার না জানার কারণে অনেক সময় আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি নিজেও তাদের দলেই, যারা সময়কে সঠিক ভাবে পরিচালনা করতে পারে না, যার ফলে সামান্য দায়িত্বও কখনো কখনো ক্লান্ত করে তোলে।

  • তবে আপনার কার্যক্রম পড়ে বুঝতে পারি আপনি একা হাতে সমস্ত দিক শুধুমাত্র এই কারণেই সামলাতে পারেন কারণ, সময়ের সঠিক ব্যবহার আপনি করে থাকেন। এই মাসে ফ্ল্যাটের আরও একটি নতুন দায়িত্ব আপনার কাছে এসেছে এবং জীবনের বাকি সকল দায়িত্বের মতন, এই দায়িত্বটিও আপনি অনেক ভালোভাবে পালন করবেন, এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত।

  • সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য, পাশাপাশি প্রতিটি জিনিসের দ্রব্যমূল্য এতো সুন্দরভাবে উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সর্বদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62553.97
ETH 1769.55
USDT 1.00
SBD 0.38