You are viewing a single comment's thread from:

RE: ভাষাকে সম্মান করুন - Show respect for language

in Incredible India2 years ago
  • অসাধারণ একটি লেখা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ম্যাম। আমরা সকলেই আমাদের মাতৃভাষাকে ভালোবাসি, তবে তাকে সম্মান দেখানোর বিষয়টি নিয়ে এতো গভীর ভাবে কখনো ভাবা হয়নি, যেমনটা আপনি ভেবেছেন।
  • কোনো ভাষাকে অসম্মান না করেই বলছি, ব্যক্তিগত ভাবে আমি বিশ্বাস করি,নিজস্ব অনুভূতি গুলো সঠিক ভাবে প্রকাশ করার জন্য বাংলা ভাষাই শ্রেষ্ঠ। তবে অবশ্যই শব্দ চয়নের ক্ষেত্রে সর্তক থাকা জরুরি, আর বিষয়টাই অনেকেই ভুল করেন।

  • কারোর সাথে কথা বলার সময় শব্দ চয়ন করা, আর কোনো একটি বিষয়কে সকলের সামনে লেখার মাধ্যমে উপস্থাপন করার ক্ষেত্রে শব্দ চয়ন করার মধ্যে অনেক পার্থক্য, এই সহজ বিষয়টি মনে রাখা প্রয়োজন বলেও আমার মনে হয়।

  • আর লেখার মধ্যে দাঁড়ি(।)কমার(,) সঠিক ব্যবহারও জানা প্রয়োজন, না হলে ভালো শব্দ চয়ন করলেও বাক্যের অর্থ সঠিক হয় না। আর সেটা একেবারেই কাম্য নয়।

  • আপনার প্রতিটি পয়েন্ট মনে রেখেই আগামী পোস্টগুলো শেয়ার করার চেষ্টা করবো। আরও একবার ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38