You are viewing a single comment's thread from:

RE: My First Anniversary on Steemit(17th December 2023).🎉

in Incredible India3 years ago (edited)

অনেকটা দেরিতে রিপ্লাই করার জন্য দুঃখিত। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই, দীর্ঘ একটা বছর এই ইনক্রেডিবল ইন্ডিয়াতে যুক্ত থাকার জন্য। অ্যাডমিন ম্যাম আসলেই অনেক ভালো শিক্ষিকা। যিনি তার সবটুকু দিয়ে আমাদেরকে সঠিক কাজ শিখিয়েছেন। আমার জেনে ভালো লাগলো আমার সঙ্গে পরিচিত হওয়ার পূর্ব থেকেই আপনি আমার সম্পর্কে জানতেন। আসলে আমি অনেক দেরিতে ডিসকর্ড জয়েন করেছিলাম বলেই শুরুর দিন থেকে আপনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়নি। এই একটা বছরে আপনি অনেক কিছু শিখেছেন এবং শিখিয়েছেন। কারণ এমন অনেক ছোট ছোট বিষয় ছিল যেগুলো আমারও জানা ছিল না, কিন্তু আপনার থেকে সেগুলো জানার সুযোগ হয়েছে। আপনার পরিশ্রম এবং কাজ করার ইচ্ছা আপনাকে এক বছরের মধ্যেই এখানে পৌঁছে দিয়েছে।এইভাবে পথ চললে আগামী দিনে আরো ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেক অনেক শুভকামনা রইল, পাশাপাশি ধন্যবাদ আমাদের সাথে একনিষ্ট ভাবে যুক্ত থাকার জন্য এবং আমাদের নিজেদের পরিবার ভাবার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 3 years ago (edited)

আপনাদের এই অভিমত আমার জন্য সেরা উপহার দিদি। আমি আপনাদের সাথেই বাকিটা পথ চলতে চাই। শিক্ষক/শিক্ষিকা অনেক আছে আমাদের জীবনে তবে আদর্শ শিক্ষক/শিক্ষিকার জায়গা সবাই নিতে পারে না।

এরকম আদর্শ শিক্ষিকা হয়তো আমার কোনো ভালো কর্মের ফল স্বরূপ পেয়েছি। কিন্তু ধরে রাখার দায়িত্বটাও আমার ওপর বর্তায়।

আপনারা আমার সাথে থাকলে আমি দুর্গম/দীর্ঘ পথ অতিক্রম করতে পরবো। এই বিশ্বাসটুকু আমি অর্জন করতে পেরেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62711.97
ETH 1750.16
USDT 1.00
SBD 0.39